ড্রাইভিংকালে চালকের মোবাইল ফোনের মেসেজিং ঠেকাবে অ্যাপ!
ডেস্ক রিপোর্ট : গাড়ি চালানোর সময় চালকের মোবাইল ফোনের টেক্সট মেসেজ ব্যবহার ঠেকাতে নতুন অ্যাপ্লিকেশন বানিয়েছে ১১ বছর বয়সি সফটওয়্যার ডেভেলপার ভিক্টোরিয়া ওয়াকার। এটিঅ্যান্ডটির ‘ইট ক্যান ওয়েট’ কনটেস্টে পুরস্কার জিতে নিয়েছে ‘রোড ডগ’ নামের অ্যাপ্লিকেশনটি। ইয়াহু নিউজ জানায়, ড্রাইভিংয়ের সময় চালককে টেক্সট মেসেজ করা থেকে বিরত রাখবে এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির প্রতিযোগিতা ‘ইট ক্যান ওয়েট’ আয়োজন করেছিল এটিঅ্যান্ডটি। ওই প্রতিযোগিতায় ২০ হাজার ডলারের পুরস্কার জিতে নিয়েছে ভিক্টোরিয়া ওয়াকারের রোড ডগ অ্যাপ্লিকেশনটি। চালক গাড়ি চালানোর সময় মোবাইলে টেক্সট মেসেজ করতে গেলেই চালু হয়ে যাবে রোড ডগ অ্যাপ্লিকেশনটি। চালক মোবাইল ফোনটি হাত থেকে নামিয়ে না রাখা পর্যন্ত কর্কশ সুরে ‘ঘেউ ঘেউ’ আওয়াজ করতেই থাকবে অ্যাপ্লিকেশনটি। এছাড়া বন্ধুদের মধ্যে দলবদ্ধভাবেও ব্যবহার করা যাবে সফটওয়্যারটি। গাড়ি চালানোর সময় টেক্সট মেসেজ করছে বন্ধুদের কেউ, এমন সন্দেহ হলেই ওই বন্ধুকে ঠেকাবার জন্য ‘রোড ডগ’ অ্যাপটিকে নির্দেশ দিতে পারবে অন্য বন্ধুরা। অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলবে রোড ডগ। এ বছরের শেষদিকে বাজারে আসবে অ্যাপ্লিকেশনটি। সূত্র : বিডিনিউজ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests