ড. ইউনূসকে অপসারণে মার্কিন সিনেটর জন কেরির উদ্বেগ
ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বে ক্ষুদ্রঋণের প্রবক্তা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়ার প্রচেষ্টার উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেট ফরেইন রিলেশন্স কমিটির চেয়ারম্যান জন কেরি (ডি-এমএ)।ওয়াশিংটন থেকে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ বিষয়ে তাঁর উদ্বেগের কথা জানান।জন কেরি বলেন, মুহাম্মদ ইউনূসকে যেভাবে সরানো হয়েছে, তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।কেরি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমি আশা করি, গ্রামীণ ব্যাংকের স্বায়ত্তশাসন ও কার্যকারিতা অব্যাহত রাখতে উভয় পক্ষ একটি আপসরফায় পৌঁছাতে সক্ষম হবে।’প্রভাবশালী ওই মার্কিন সিনেটর আরও বলেন, গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাঁর মতে, ক্ষুদ্রঋণ কার্যক্রমের মধ্য দিয়ে মুহাম্মদ ইউনূস দারিদ্র্য নিরসন ও নারীর ক্ষমতায়নে অবদান রেখে আন্তর্জাতিক বিশ্বের নজর কেড়েছেন এবং বিশ্ববাসীর অকৃত্রিম শ্রদ্ধা অর্জন করেছেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030