ড.ইউনূসের বিষয়টিতে সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের

ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক গ্রামীণ ব্যাংক থেকে ইউনূস অপসারণ প্রসঙ্গে ‘সমঝোতা’ হবে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক বৈঠকে এ প্রসঙ্গে কথা হয়েছে বলে সাংবাদিকদের জানান।তিনি বলেন, “গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা ও দৃঢ়তা নিশ্চিত করে একটা সমঝোতা সম্ভব বলে যুক্তরাষ্ট্রের আশাবাদ প্রধানমন্ত্রীকে জানিয়েছি।”পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্লেক।এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্লেক।চারদিনের এক সফরে শনিবার বাংলাদেশে এসেছেন রবার্ট ও ব্লেক।
তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গেও দেখা করেছেন।খালেদার সঙ্গে সাক্ষাতের পর ব্লেক বলেছিলেন, নোবেল বিজয়ী ইউনূসের বিষয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। আমরা এ বিষয়ে উদ্বিগ্ন। আশা করি- পারস্পরিক আলোচনার মাধ্যমে সরকার বিষয়টির একটি সম্মানজনক সমাধান করবে।
রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে ব্লেক বলেন, তাদের [সরকারের] অবস্থান সম্পর্কে জানানোর বিষয়টি আমি প্রধানন্ত্রীর ওপরই ছেড়ে দিচ্ছি। সমঝোতার একটা সুযোগ আছে।তিনি বলেন, “এ ধরনের একটি সমঝোতা হলে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন অব্যাহত রাখতে পারব।”সংবাদ সম্মেলনে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিও উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030