Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ড. ইউনূস এম হেলথের পরিচালনা বোর্ডের সদস্য

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: December 4, 2010 | 3:03 AM

নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্তম স্বাস্থ্য বিষয়ক এনজিও এম হেলথ তাদের বোর্ড সদস্য হিসেবে ড. মোহাম্মদ ইউনূসকে অন্তর্ভুক্ত করেছে।

এর আগে মোবাইল হেলথ অ্যালায়েন্স ওয়াশিংটনে অনুষ্ঠিত তাদের বার্ষিক সম্মেলনে আন্তর্জাতিক স্বাস্থ্য সমস্যা ও জনগণের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মোবাইল ফোনসহ কম্পিউটার টেকনোলজি কি ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে গবেষণা ফলাফল প্রকাশ করে। সম্মেলনে অন্যান্যের মধ্যে মাইক্রোসফট প্রধান বিল গেটস, সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নারসহ বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিল গেটস ও টেড টার্নার এ সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। সম্মেলনে বিখ্যাত কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান (এইচপি হিউলেট প্যাকার্ড) এম হেলথ নেটওয়ার্ককে বিশ্বে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ১০ লাখ ডলার অনুদানের সিদ্ধান্ত ঘোষণা করে। এদিকে গ্রামীণ ব্যাংকের অর্থ নিয়ে সদ্যসৃষ্ট বিতর্কের মধ্যেও এম হেলথ নেটওয়ার্ক ড. ইউনূসকে তাদের বোর্ড সদস্য নির্বাচিত করায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা তাকে অভিনন্দন ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV