ড. এ.কে আব্দুল মোমেন দ্বিতীয় দফায় জাতিসংঘের সাধারন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন দ্বিতীয় দফায় জাতিসংঘের সাধারন পরিষদের (জেনারেল এসেম্বলীর) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভূক জেরেমিক নিজের অনুপস্থিতিকালীন সময়ের জন্য তাঁকে এই দায়িত্ব অর্পন করেন। ড. এ.কে আব্দুল মোমেন ১৭ থেকে ২৮ মে এবং ৩০ মে থেকে ২ জুন ২০১৩ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। ভূক জেরেমিক তাঁর দেয়া দায়িত্ব অর্পণপত্রে লিখেছেন ‘জাতিসংঘের ভিতরে ড.এ.কে আব্দুল মোমেনের সুনাম-সুখ্যাতি, দক্ষতা, সার্বক্ষনিক সক্রিয় অবস্থান এবং বিভিন্ন আনুষ্ঠানিকতায় স্বরব উপস্থিতির কারণেই এই পদের দায়িত্ব তাঁকে অর্পণ করা হল’। জাতিসংঘের ১শ’৯৩ টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের মান্যবর স্থায়ী প্রতিনিধি সম্পর্কে ভূক জেরেমিকের এই বক্তব্য দেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত পাঁচজন ভাইস প্রেসিডেন্ট অন্যতম। তিনি সাধারণ পরিষদে বিভিন্ন ডিবেট সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন। ড.এ.কে আব্দুল মোমেন বিশ্ব শান্তি উন্নয়ন বিষয়ক ‘পিস্ বিল্ডিং কমিশনের’ চেয়ারম্যানসহ এই বিশ্ব সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বিশেষভাবে উল্লেখ্য, জাতিসংঘের ৬৭তম অধিবেশনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যদানকালে (২৭ সেপ্টেম্বর, ২০১২) ড.এ.কে আব্দুল মোমেন সভাপতিত্ব করেন। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অতি সম্প্রতি (১৫ এপ্রিল,২০১৩) গ্লোবাল ইকোনোমির উপর র্থিমেটিক ডিবেটের উপর সাধারণ পরিষদে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন কালে ড.এ.কে আব্দুল মোমেন সভাপতিত্ব করেন। জাতিসংঘের অভ্যন্তরে সক্রিয় পদচারনায় তিনি এখন সর্বজন পরিচিত এবং সব মহলে সমাদৃত। তিনি বাংলাদেশের প্রতি সম্মিলিত রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্রসমূহের দৃষ্টি আকর্ষনে বিশেষভাবে সফল হয়েছেন।
প্রসঙ্গত: জাতিসংঘে সাধারণ পরিষদে গত ৩৯ বছরে বাংলাদেশের মাত্র দু’জন স্থায়ী প্রতিনিধি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর আগে ১৯৮৬ সালে প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন। এবার বর্তমান স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন মনোনীত সভাপতি হিসাবে দায়িত্বপালন করবেন। এরপর ড. এ.কে আব্দুল মোমেন গত ২৮ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রথম দফায় সাধারণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি