Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ড. নীনা আহমেদ কংগ্রেসে নয়, পেনসিলভানিয়ার লিউটেনান্ট গভর্ণর পদে লড়ছেন : অ্যাসাল’র এনডোর্সমেন্ট

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: February 27, 2018 | 4:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশী-আমেরিকান ড. নীনা আহমেদ কংগ্রেসওমেন পদে নয়, নির্বাচন করছেন পেনসিলভানিয়ার লিউটেনান্ট গভর্ণর পদে। ফিলাডেলফিয়ার ইউনিভার্সিটি সিটির তারকা রেষ্টুরেন্টে গত ২৪ ফেব্রæয়ারী শনিবার অনুষ্ঠিত আসালের পেনসিলভানিয়া চ্যাপ্টার আয়োজিত এনডোর্সমেন্ট মিটিংয়ে ড. নীনা আহমেদ নিজেই এ তথ্য জানান।সভায় ড. নিনা আহমেদ তার প্রচারাভিযানের সর্বশেষ অবস্থা ব্যাখ্যা করে বলেন, ফিলাডেলফিয়া (পিএ- ১) থেকে কংগ্রেস পদপ্রার্থী হিসেবে সকল প্রস্তুতিই ছিল তার। কিন্তু সম্প্রতি পেনসিলভানিয়ার সুপ্রিম কোর্ট প্রদত্ত এক রায়ে কংগ্রেস আসনটির পুনর্বিন্যাস হয়। নতুন সীমানা নির্ধারণে নানা জটিলতায় সেখান থেকে কংগ্রেস পদে নির্বাচনী লড়াই থেকে সরে আসতে হয় তাকে। ড. নীনা আহমেদ জানান, তার 
শুভাকাঙ্খীদের পরামর্শকমে অধিক সম্ভাবনাময় পেনসিলভানিয়ার লিউটেনান্ট গভর্ণর পদে নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি। সভায় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সর্বাত্মক সহযোগিতা পেলে আগামী ১৫ মে অনুষ্ঠেয় ডেমোক্রেট প্রাইমারীর এ নির্বাচনে বিজয়ী হওয়াটা খুবই সহজ হবে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন।
অ্যাসাল’র পেনসিলভানিয়া চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহ ফরিদের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অ্যাসাল’র ন্যাশনাল সেক্রেটারী করিম চৌধুরী, ন্যাশনাল করেসপন্ডিং সেক্রেটারী জেড ম্যাটালেন, 

ড. নীনা আহমেদের ক্যাম্পেইন চীফ ড. ইবরুল হাসান চৌধুরী, অ্যাসাল’র ব্রঙ্কস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হক, ভাইস প্রেসিডেন্ট সালাহ উদ্দিন ও আলা উদ্দিন, নিউজার্সি চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফারুক হোসেন, বোর্ড অব ট্রাস্টি আব্দুর রফিক, মহিলা কো-চেয়ার রুশান উদ্দিন, অ্যাসাল’র কুইন্স চ্যাপ্টারের অর্গানাইজিং ডাইরেক্টর শাহ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মো. আজিজুর রহমান ও মো. জহিরুল হক, ম্যানহাটান 
চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আলী, পেনসিলভানিয়া চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন ও নূর উদ্দিন নাহিদ, পলিটিক্যাল একশান ডাইরেক্টর আলা উদ্দিন পাটোয়ারী, কাউন্সিলম্যান ইঞ্জিনিয়ার মো. জিলøুর আর. মজুমদার, আবদুর খান, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ খালেক, মহিউদ্দিন আহমেদ, মো. নুর উদ্দিন আহমেদ নিযার, মঞ্জুরুল ইসলাম, সারওয়ার আলম, মো. মফিজুল ইসলাম, মো. নাসির উদ্দিন, মোহাম্মদ সুউদ্দিন, আবদুর রব, মো. খালেকুজ্জামান, এআর খান লাভলু প্রমুখ।
অনুষ্ঠানে মাফ মিসবাহ উদ্দীন তার বক্তব্যে ড. নীনা আহমেদকে বাংলাদেশের গর্ব হিসেবে উলেøখ করে বলেন, তিনি শুধু পেনসিলভানিয়াবাসীর প্রার্থী নন, তিনি সকল বাঙালীর প্রার্থী। ড. নীনা আহমেদ কমিউনিটিকে অনেক কিছু দিয়েছেন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে তার মাধ্যমে কমিউনিটির আরো অগ্রগতি ঘটতে পারে। এখন সময় এসেছে তার জন্য কিছু করার। তিনি বলেন, আমাদের নিজস্ব যোগ্যতম, সর্বোচ্চ অভিজ্ঞ ড. নিনা আহমদকে লিউটেনান্ট গভর্ণর পদে নির্বাচনের জন্য অ্যাসাল সর্বোচ্চ শক্তি নিয়োগ করবে। আমেরিকার প্রতিটি রাজ্যের দÿিণ এশীয় কমিউনিটি তার জন্য কাজ করবে। অ্যাসাল সবাইকে এক সাথে নিয়ে সে কাজটি করার প্রয়াস চালাবে। আমেরিকায় দÿিণ এশীয়দের শক্তিশালী করতে ড. নীনার পক্ষে সবাইকে এক হয়ে কাজ করার আহব্বান জানান তিনি।
ড. নীনা আহমেদ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চেইন ইমিগ্রেশন বন্ধসহ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পরিপন্থী আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজেদের অধিকার আদায়ে সবাইকে আমেরিকার মুলধারার রাজনীতির সাথে যুক্ত হতে হবে।
তিনি বলেন, মার্কিন রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় অ্যাসালের আজকের অনুষ্ঠানটি তাকে অত্যন্ত আপ্লুত করেছে, অনুপ্রেরণা যুগিয়েছে। এজন্য তিনি অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিনের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ বলে জানান। তিনি বলেন, অ্যাসাল’র ডেডিকেটেড স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে আমরা এই নির্বাচনে জয়ী হতে পারবো ইনশালøাহ।
অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী করিম চৌধুরী বলেন, আমরা জানি যেকোনও নির্বাচনে জয় লাভ করাটা অনেক কঠিন কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে কীভাবে জয় লাভ করা যায় এশিয়ানরা তা জানে। অ্যাসাল সবাইকে সঙ্গে নিয়ে সে কাজটি করবে।
সভাপতির বক্তব্যে শাহ ফরিদ বলেন, ড. নিনা আহমেদের জন্য আমরা সকল বাংলাদেশী এক, এ ব্যাপারে আমাদের কোনও ভেদাভেদ নেই। পেনসিলভানিয়াতে বাংলাদেশীদের জন্য এটি একটি সুযোগ। কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সে সুযোগ কাজে লাগাতে চাই।
অন্যান্য বক্তারা বলেন, ড. নীনা আহমেদকে পেনসিলভানিয়ার প্রথম বাংলাদেশী মহিলা লিউটেনান্ট গভর্ণর হিসেবে নির্বাচিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন প্রাইমারীতে ড. নীনাকে জয়যুক্ত করতে হবে।
অনুষ্ঠানে অ্যাসাল’র সদস্যরা ছাড়াও স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য ও নের্তৃবৃন্দ অংশ গ্রহন করেন।
উলেøখ্য, ড. নিনা আহমেদ প্রেসিডেন্ট ওবামার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ পেনসিলভানিয়া কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ১ থেকে ডেমোক্রেট প্রাইমারীর জন্য নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। ড. নিনা আহমদ অ্যাসাল’র আজীবন সদস্য এবং ন্যাশনাল কাউন্সিলের উপদেষ্টা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV