Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ড. প্রদীপ রঞ্জণ কর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: June 29, 2019 | 8:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : ড. প্রদীপ রঞ্জণ করকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক নির্বাচন করা হয়েছে। গত ২৬ জুন নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকী সেন্টারে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামীলীগ পরিবারের এক যৌথ সাধারণ সভায় সর্বসন্মতিক্রমে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জণ করকে সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক নির্বাচন করা হয় বলে সভা সূত্র জানায়।
সাধারণ সভায় জানান হয়, আগামী ২২শে সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্ক এলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনকে সার্বিকভাবে সফল করে তোলার লক্ষে গত ২৬ জুন জ্যাকসন হাইটসের পালকী সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামীলীগ পরিবারের যৌথ সাধারণ সভার আয়োজন করা হয়।
সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক নির্বাচিত হওয়ার পর ড. প্রদীপ রঞ্জণ কর আসন্ন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সম্মেলন সফল করে তোলার জন্য সকল মহলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ