ঢাকায় হাসপাতালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বাংলাদেশ সময় ১৫ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।
দলীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে দুই থেকে তিন দিন ধরে অসুস্থতা অনুভব করছিলেন আলতাফ হোসেন। ১৫ সেপ্টেম্বর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তিনি বমি করতে থাকেন। পরে তাকে ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।
আলতাফ হোসেন ছিলেন নতুন বাংলা ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। পরবর্তী সময়ে তিনি জাতীয় পার্টির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য হিসেবে তিনি সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
শোকবার্তায় তারা বলেন, আলতাফ হোসেন ছিলেন জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ ও ত্যাগী নেতা। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোক কাটিয়ে ওঠার জন্য পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
দলীয় নেতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।
- স্টেট ডিপার্টমেন্ট-পেন্টাগনে এনডিসি প্রতিনিধিদল: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক
- তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি: বিমানবন্দরে স্বাগত ও জাতিসংঘের সামনে সমাবেশের প্রস্তুতি বিএনপির, প্রতিবাদ-বিক্ষোভের ঘোষণা আওয়ামী লীগের
- INDUSTRY ALERT: New York Attorney General James Urges Workers With Knowledge of Unsafe AI Development to File Whistleblower Complaints
- ঢাকায় হাসপাতালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের মৃত্যু
- ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু অ্যাপার্টমেন্টে ঝুলন্ত মরদেহ, ‘হত্যা করে আত্মহত্যার নাটক’—পরিবারের অভিযোগ; উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের দাবি
- নিউইয়র্কে শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে নতুন বিধিনিষেধ, স্কুলের কম্পিউটার-আইপ্যাডেও ইউটিউব বন্ধ
- যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ২৭ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে বিএসিএফের সম্মাননা
- আটলান্টিক সিটিতে কমিউনিটি সংগঠনগুলোর মাঝে মেয়রের অনুদান বিতরণ