Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

ঢাকার চকবাজার ট্রাজেডি- এ পর্যন্ত ৭৮ লাশ উদ্ধার :আগেই সতর্কতা দেয়া হয়েছিল

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: February 21, 2019 | 1:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ঢাকার ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৭৮ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের। রাত তিনটায় আগুন নিয়ন্ত্রণে এলেও সকালে ভবনগুলো থেকে ধোয়া উড়ছিল। আগুন পুরো নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে নিহতদের লাশ বের করে আনছেন। সকাল আটটা পর্যন্ত ৬৯ জনের লাশ পাওয়া গেছে। আগুনে মৃতদেহগুলো ঝলসে গেছে। গত রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে যাওয়া একটি ভবনের কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল।
পাশের ভবনগুলোতে আবাসিক বাসিন্দাও ছিলেন। চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এলাকাবাসী বলছে, ওই ভবনের কারখানা থেকে আগুন ছড়িয়েছে। কারও কারও মতে, বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়ায়। ওয়াহিদ ম্যানসনের নিচতলায় প্লাস্টিকের গোডাউন ছিল। ওপরে ছিল পারফিউমের গুদাম। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানানো হয়। সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, এখানে আসার রাস্তাটির দু’পাশই সরু। ফায়ার সার্ভিসের গাড়ি সহজে ঢুকতে পারেনি। তবে শেষ পর্যন্ত কয়েকঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছি। ভবনে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মোট পাঁচটি ভবনে আগুন লেগে যায়। এদিকে সকালে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে আগুনে পোড়া ভবনে পানি দেয়া হচ্ছে। এদিকে ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অগ্নিদগ্ধ চার জনের অবস্থা গুরুতর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ রাখা হয়েছে। সেখানে ভিড় করছেন উদ্বিঘ্ন স্বজনরা। তাদের কান্নায় ঢামেক মর্গের আশপাশে এক হৃদয়বিদারক অবস্থা তৈরি হয়েছে।

আগেই সতর্কতা দেয়া হয়েছিল
উচ্চমাত্রায় প্রাণহানীকর এমন সতর্কতা দেয়া সত্ত্বেও বেশিরভাগ ভবন ব্যবহার করা হয় একই সঙ্গে আবাসিক ও বাণিজ্যিক উদ্দেশ্যে। ২০১০ সালে এক অগ্নিকান্ডে কমপক্ষে ১২৩ জন নিহত হওয়ার পর এমন সতর্কতা দেয়া হয়েছিল। এসব ভবনকে বিধিবিধানের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ। আরও প্রতিশ্রুতি দিয়েছিল আবাসিক ভবন থেকে রাসায়নিক গুদাম সরিয়ে ফেলার। চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের পর বার্তা সংস্থা এপি একথা লিখেছে। বিদেশি সংবাদ মাধ্যমগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচার করছে এ খবর। এর মধ্যে এপির রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিন। এতে বলা হয়েছে, ভয়াবহ ওই আগুন মুুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

এতে নিহত হয়েছেন কমপক্ষে ৬৯ জন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। 

অগ্নিনির্বাপকরা ৯ ঘন্টারও বেশি সময় কঠোর চেষ্টা চালিয়ে বেশিরভাগ আগুন নিয়ন্ত্রণে এনেছেন। অগ্নি নির্বাপণ বিষয়ক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ বলেছেন, বুধবার রাতে একটি ভবনে অগ্নিকান্ডের সূত্রপাত। দ্রুত তা অন্য ভবনগুলোতে চড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা মাহফুজ রিবেন বলেছেন, ঘটনার সময় বহু মানুষ ভবনগুলোতে আটকে পড়েছিলেন। নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯। তিনি বলেছেন, আমাদের টিম সেখানে কাজ করছে। কিন্তু উদ্ধার করা মৃতদেহগুলো চেনার কোনো উপায় নেই। আমাদের সদস্যরা লাশ বহনের ব্যাগে করে সেগুলো হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছেন। অত্যন্ত জটিল পরিস্থিতি। 

ওদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ড. সামন্ত লাল সেন বলেছেন, নিহতের সংখ্যা বেড়ে যেতে পারে। কারণ, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেছেন, এমন আহত ৯ জনকে তার ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। 
অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ভবনগুলোর বেশ কিছু ফ্লোরে রাখা ছিল রাসায়নিক পদার্থ ও প্লাস্টিকের গুদাম। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে বলেছেন, ওই ভবনগুলোতে বহু গ্যাস সিলিন্ডারের গুদাম ছিল। এগুলো একটির পর একটি বিস্ফোরিত হতে থাকে। এ ছাড়া ট্রাফিক জ্যামে আটকে যাওয়া অনেক গাড়ির জ্বালানির ট্যাংকেও আগুন ধরে বিস্ফোরিত হতে থাকে। 

বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে রিপোর্ট প্রকাশ করেছে চ্যানেল নিউজ এশিয়া। এর শিরোনাম ‘ফায়ার কিলস ৬৯ ইন বাংলাদেশ ক্যাপিটাল: অফিসিয়াল’।  এতেও প্রায় একই রকম তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয় ফায়ার সার্ভিসের প্রধান আলী আহমেদ বলেছেন, পুরনো ঢাকার চকবাজারে এতটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেইে এই অগ্নিকান্ডের সূচনা হয়ে থাকতে পারে। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। কারণ ভবনগুলোতে উচ্চ মাত্রায় দাহ্য রাসায়নিক পদার্থ মজুদ করা ছিল। আগুন দ্রুত চারটি ভবনে ছড়িয়ে পড়ে। এসব ভবনে রাসায়নিক পদার্থের গুদাম ছিল। এ সময় ওই এলাকায় ছিল মারাত্মক ট্র্যাফিক জ্যাম। ফলে মানুষজন সরে যাওয়ার সুযোগ পায়নি। ওই এলাকার রাস্তাগুলোও খুব সরু। পাশেই একটি কমিউনিটি সেন্টারে চলছিল একটি বিয়ের অনুষ্ঠান।

এতে ওই অনুষ্ঠানের অনেকেই আহত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ইব্রাহিম খান বলেছেন, আগুনে কমপক্ষে দুটি গাড়ি ও ১০টি রিকশা পুড়ে গেছে। ভিকটিমদের মধ্যে রয়েছেন পথচারীও। কেউ কেউ তখন রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন। 
অনলাইন বিবিসি বলেছে, দ্রুত ছড়িয়ে পড়া আগুন মুহুর্তের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক এলাকাকে গ্রাস করেছে। বুধবারের ওই আগুনে কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছেন। একই রকম কথা লিখেছে বার্তা সংস্থা কিয়োদো নিউজ। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ