ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার টিউমার অপসারিত
এনআরবি নিউজ, নিউইয়র্ক : বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাম উরু থেকে টিউমার অপসারিত হয়েছে। ১৩ জুন সোমবার সকালে নিউইয়র্ক সিটিতে বিশ্বখ্যাত মেমরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ ড. প্যাট্রিক জে বোলান্ডের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি সাফল্যজনকভাবে অপসারণ করা হয়। হাসপাতাল থেকে খোকার একান্ত সচিব সিদ্দিকুর রহমান মান্না এনআরবি নিউজের এ সংবাদদাতাকে আরো জানান, সকাল ১০টায় শুরু হওয়া অস্ত্রোপচার শেষ হয় বেলা ১টায়। এরও সাড়ে ৬ ঘন্টা পর তাকে কেবিনে নেয়া হয়েছে। কমপক্ষে ৭দিন থাকে হাসপাতালে থাকতে হবে। খোকার স্ত্রী ইসমত আরা এবং জ্যেষ্ঠ পুত্র ইশরাক হোসেন রয়েছেন হাসপাতালে।
উল্লেখ্য, ক্যান্সারের চিকিৎসার জন্যে ২০১৪ সালের ডিসেম্বর থেকেই নিউইয়র্কে অবস্থান করছেন বিএনপি নেতা খোকা। চিকিৎসা চলাকালেই কয়েক মাস আগে তার বাম উরুতে টিউমার দেখা দেয়। এই টিউমারে ক্যান্সারের জীবানু ছড়িয়ে পড়ার আগেই তা অপসারণের উদ্যোগ নেন চিকিৎসকরা। গত ৯ জুন বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতাল বেড থেকে মুক্তিযোদ্ধা খোকা নিজেও দেশ ও প্রবাসের সকলের দোয়া চেয়েছেন তার দ্রুত আরোগ্যে। চিকিৎসার কারণে তিনি সস্ত্রীক নিউইয়র্ক সিটির কুইন্সে অবস্থান করছেন। ‘সুস্থ হলেই দেশে ফিরো যাবো আমার প্রিয়-পরিচিতজনদের মাঝে’-বলেছেন খোকা। মামলা-মোকদ্দমার কারণে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন না বলেও দাবি করেছেন ইতিপূর্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion