Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ঢাকাস্থ মার্কিন দূতাবাসে জাল কাগজপত্র সরবরাহের দায়ে নিউইয়র্কে ফেডারেল কোর্টে বাংলাদেশী হুমায়ূন খানের জেল-জরিমানা

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: February 25, 2011 | 1:25 AM

 এনা : পারিবারিক কোটায় ইমিগ্র্যান্ট ভিসার আবেদনপত্রে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং স্টেট ডিপার্টমেন্টে জাল ডক্যুমেন্ট সরবরাহের দায়ে নিউইয়র্কে বসবাসরত বরিশালের হুমায়ূন খানের ১৫ মাসের কারাদন্ড এবং ৪ হাজার ডলার জরিমানা হয়েছে। এছাড়া, তার ব্যসা প্রতিষ্ঠান থেকে জাল কাগজপত্র তৈরীর সরঞ্জাম আটকের সময় উদ্ধারকৃত ৪০ হাজার ডলারও বাজেয়াপ্ত করা হয়েছে। নিউইয়র্কের ব্রুকলীনে অবস্থিত ফেডারেল কোর্টে গত সপ্তাহে এ রায় ঘোষণা করা হয়। ইউএস এটর্নী অফিস থেকে বার্তা সংস্থা এনাকে আরো জানানো হয়েছে, কারাদন্ড ভোগের পর আরো ৩ বছর তাকে কর্তৃপক্ষের মনিটরিংয়ে থাকতে হবে অর্থাৎ প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি সময়ে নিকটস্থ ফেডারেল অফিসে হাজিরা দিতে হবে এবং ফেডারেল অথরিটির অনুমতি ব্যতিত নিউইয়র্ক সিটির বাইরে যেতে পারবেন না। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। তার কারাবাসের মেয়াদ শুরু হবে ২ মে থেকে। মামলার বিবরণ অনুযায়ী, হুমায়ূন খান বেশ কয়েক ডজন বাংলাদেশীর সাথে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নেন। ট্যাক্সের জাল কাগজ, চাকরির জাল নিয়োগপত্র ও বেতনের স্লিপ, বিয়ের সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট জাল করা ছাড়াও ইমিগ্রেশনের সাথে প্রতারণা ইত্যাদি অভিযোগে তাকে এ দন্ড দেয়া হয়। সবগুলো অভিযোগ তিনি বিনা বাক্যব্যয়ে স্বীকার করায় কারাবাসের মেয়াদ কম হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে, ২০০৮ সালের ৭ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। আরো উল্লেখ্য যে, গত সপ্তাহে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থান থেকে ১৪ বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে ক্রেডিট কার্ড ও মর্টগেজ জালিয়াতির মাধ্যমে ২১০ কোটি টাকার সমপরিমাণ ৩০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV