Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ঢাকায় এফবিআইয়ের প্রতিনিধি নিয়োগের প্রস্তাব : এফবিআই বর্তমানে বিশ্বের ৭৫টির বেশি শহরে একজন লিগ্যাল অ্যাটাশে রেখেছে

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: January 30, 2013 | 12:44 PM

ঢাকায় খুব শিগগির একজন স্থায়ী প্রতিনিধি নিয়োগের কথা ভাবছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)। সন্ত্রাসবাদ ও আন্তদেশীয় অপরাধ তত্পরতা দমনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে এ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাস আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি ঢাকা সফরের সময় এফবিআইয়ের আন্তর্জাতিক কার্যক্রমবিষয়ক সহকারী পরিচালক মাইকেল এস ওয়েলশ তাঁদের এ পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরেছেন। এ সফরের সময় তিনি অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া আন্তদেশীয় অপরাধ ও সন্ত্রাস প্রতিরোধে দুই দেশের সহযোগিতার বিষয়ে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলেন। মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে গত সপ্তাহে ওয়েলশ ঢাকা সফর করেন বলে উল্লেখ করা হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, তিনি ২৮ জানুয়ারি ঢাকায় আসেন। আর ঢাকা ছেড়েছেন আজ বুধবার। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এফবিআই ও বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশ্বজুড়ে অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী মিত্র। দুই পক্ষের মধ্যে যৌথ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে অনেক দিনের সম্পৃক্ততা রয়েছে। সহকারী পরিচালক ওয়েলশ আইনের শাসন প্রসারে এফবিআইয়ের অঙ্গীকার আরও জোরদার করতে শিগগিরই ঢাকায় একজন স্থায়ী প্রতিনিধি নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এই স্থায়ী প্রতিনিধি যৌথ তদন্ত প্রচেষ্টা এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ বিনিময়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে সহায়তা দেবেন। অংশীদার দেশের আহ্বানে এফবিআই বর্তমানে বিশ্বের ৭৫টির বেশি শহরে একজন লিগ্যাল অ্যাটাশে রেখেছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ