Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ঢাকায় নয়া মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মোজেনা

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: May 15, 2011 | 12:46 AM

ইউএসএ নিউজ  ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ড্যান ডাব্লিউ মোজেনাকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ই মে প্রেসিডেন্ট ওবামা প্রশাসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ঘোষণা করেছেন। এতে টেরি ডি. গারসিয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি, ড্যান ডাব্লিউ মোজেনাকে বাংলাদেশে মার্কিন দূত এবং ফ্যাঙ্কি এ রিডকে ফিজি দ্বীপপুঞ্জে মার্কিন দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ ঘোষণা করে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র এখন যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে তাতে এ নিবেদিত এবং সফল ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। আগামীতে তাদের সঙ্গে কাজ করার জন্য আমি অপেক্ষায় রয়েছি। বাংলাদেশে মার্কিন দূত হিসেবে মনোনীত ড্যান ডব্লিউ মোজেনা বর্তমানে ন্যাশনাল ওয়্যার কলেজে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৭-২০১০ পর্যন্ত এ্যাঙ্গোলাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সিনিয়র ফরেন সার্ভিসের কর্মকর্তা মোজেনা ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা বিষয়ক দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করেন। ওয়াশিংটনে ফিরে এ পদে যোগ দেয়ার আগে তিনি জাম্বিয়ার লুসাকা মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানেই ১৯৮২ সালে তিনি তার পররাষ্ট্র বিভাগের কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ঢাকাতে রাজনৈতিক-অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামাবাদের মার্কিন দূতাবাসে তিনি ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত উপ-রাজনৈতিক কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ থেকে গণতন্ত্রের পথে উত্তরণের সময় তিনি সেখানকার অফিসার-ইনচার্জ এবং দক্ষিণ আফ্রিকা অঞ্চল বিষয়ক বিভাগের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সফলভাবে। এছাড়া তিনি ভারতের নয়া দিল্লি এবং সাবেক জায়ারেও দায়িত্ব পালন করেন। এছাড়া জায়ারে তিনি এবং তার স্ত্রী পিস কোরের স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করেছেন। রাষ্ট্র্রদূত মোজেনা আইওয়া স্টেট ইউনিভার্সিটি থেকে বিএস ডিগ্রি এবং মেডিসনের ইউনিভার্সিটি অব উইসকনসিন থেকে এমএ ও এমপিএ ডিগ্রি লাভ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ