Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ঢাকায় বিশ্ব জালালাবাদ সম্মলনে প্রবাসীদের সমস্যা তুলে ধরলেন মইনুল হক চৌধুরী হেলাল

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: January 21, 2020 | 2:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ঢাকায় গত ১৮ই জানুয়ারী অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব জালালাবাদ সম্মেলন। অত্যান্ত হৃদ্দতা পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালী, প্যারিস সহ বিশ্বের ২০টি দেশের জালালাবাদ এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন। জালালাবাদ এসোসিয়েশন অব ঢাকার সভাপতি ড এ কে আব্দুল মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিনের পরিচালনায় গুলশানের হোটেল বেংগল ব্লুবেরীতে অনুষ্ঠিত হয় সারা বিশ্বের জালালাবাদ এসোসিয়েশন গুলোর এই যৌথ এক্সিকিউটিভ কনফারেন্স।

জালালাবাদ এসোসিয়েশন ঢাকার ৭০ বছরের ইতিহাসে এই প্রথম তাদের ব্যবস্থাপনায় আয়োজিত হল এই বিশ্ব সম্মেলন। এই সম্মেলনে অংশ নেন সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান, প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান আহমদ, এম হাফিজ আহমদ মজুমদার এমপি, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার এম এ মালেক, ইনাম আহমদ চৌধুরী, ড. আহমেদ আল কবির, সি এম তোফায়েল সামি, সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, যুক্তরাজ্যস্থ চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী, সৈয়দ আব্দুল মুক্তাদির, কাইয়ুম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র জালালাবাদ এসোসিয়েশন এর প্রতিনিধিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ। অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ঢাকা -নিউইয়র্ক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এ সকল সমস্যা সমাধানে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। সভায় সংশ্লিষ্ট দুই মন্ত্রী বলেন, সরকার যুক্তরাষ্ট্র প্রবাসীদের সকল সমস্যার ব্যাপারে অবহিত আছেন এবং এ সকল সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করবেন। অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশন সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল সরকারের তিন মন্ত্রীর সাথে দেখা করে কথা বলেন এবং জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষ থেকে সিলেট বিভাগের দাবী দাওয়া সম্বলিত স্বারকলিপি পেশ করেন। 

উক্ত সম্মেলনে সিন্ধান্ত হয় যে, জালালাবাদ এসোসিয়েশন অব ঢাকা বিশ্বের সকল দেশের এসোসিয়েশন নেতৃবৃন্দকে নিয়ে একটি মনিটরিং সেল গঠন করবে এবং এখন থেকে এই সেল প্রবাসীদের সকল সমস্যা সংশ্লিষ্ট মন্ত্রনালয় সহ সরকারের যথাযত কর্তৃপক্ষের নিকট তুলে ধরবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV