ঢাকায় হা-মীম গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২২,মৃতের সংখ্যা আরো বাড়তে পারে
ইউএসএ নিউজ ডেস্ক: ঢাকার হা-মীম গ্রুপের বহুতল কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মঙ্গলবার দুপুরের দিকে আশুলিয়ার আব্দুল্লাহপুর সড়কের নরসিহপুরের হামীম গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাঈম মো, শহীদুল্লাহ সন্ধ্যা ৬টায় সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শ্রমিকেরা জানিয়েছেন, আজ দুপুরে কারখানাটির ১০তলায় ফিনিশিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। শ্রমিকেরা দুপুরের খাবার খেয়ে কাজে যোগ দেওয়ার একটু পরেই আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন ১১তলায় ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকেরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন এবং অনেকে ভয়ে ওপর থেকে লাফিয়ে পড়েন।ঘটনাস্থলে র্যাব ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে আগুনের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি করেছে সরকার, অন্যটি করেছে বিজিএমইএ।সরকার গঠিত তদন্ত কমিটি করা হয়েছে এক সদস্যের। এতে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইস্রাফিল আলম শাহিন।বিজিএমইএ গঠন করেছে ৩ সদস্যের আরেকটি কমিটি।
বিজিএমইএ\’র সভাপতি সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেছেন, আগুনের ঘটনায় নিহত প্রত্যেকের জন্য এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া লাশ পৌঁছানোর জন্য আরো ১০ হাজার টাকা করে দেওয়া হবে।তিনি আরো জানান, হা-মীম গ্রুপের পক্ষ থেকে নিহত প্রত্যেকের জন্য আরো এক লাখ টাকা ও আহতদের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes