Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ঢাকা-নিউইয়র্ক সাংবাদিকদের আড্ডা

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: September 23, 2016 | 8:54 AM

নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ির পালকি সেন্টারে রোববার রাতে বসেছিল ঢাকা ও নিউইয়র্কের সাংবাদিকদের আড্ডা। ব্যক্তিগত, পারিবারিক কিংবা প্রাপ্তি প্রত্যাশার কোনো বিষয় নয়। মেজাজটা একেবারেই অন্য ধাঁচের। নেই কোনো রাজনৈতিক নেতার বাগ্মিতা। তবে আড্ডায় উঠে এসেছে স্বদেশ-বাংলাদেশের সাংবাদিকতা ও তার ক্রান্তিকাল। ধ্বংসপ্রাপ্ত-প্রায় সাংবাদিকদের আত্মমর্যাদার জায়গাটি। তোষামোদী সাংবাদিকতার ন্যাক্কারজনক চিত্রটি ফুটে উঠেছে সাংবাদিক নেতাদের মুখ থেকেই। এ লজ্জার দায়ভার তো তাদের বহন করতে হচ্ছেই। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটিও বাদ যায়নি বক্তাদের আলোচনায়। প্রবীণ সাংবাদিক মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে তা চলে মধ্যরাত অবধি। আয়োজক ছিলেন ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। তাকে সহযোগিতা করেন মুজাহিদ আনসারী, শওকত ওসমান রচি ও বেলাল আহমেদ। সাংবাদিকদের এ আড্ডায় ছিলেন নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী সাংবাদিকরাও। ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। তিনি ব্যক্তিগত সফরে এখন নিউইয়র্কে রয়েছেন। সাংবাদিকতা পেশায় সক্রিয় আছেন এবং ছিলেন এমন প্রায় ৫০ জন এ আড্ডায় অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বিএফইউজে’র সাধারণ সম্পাদক ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, দৈনিক ইত্তেফাকের স্পেশাল করেসপনডেন্ট আজমল হোসেন ফারাজী, দৈনিক অবজারভারের বিশেষ প্রতিনিধি সেলিম সামাদ, প্রথম আলোর যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান হাসান ফেরদৌস, প্রবীণ সাংবাদিক নিনি ওয়াহেদ, টাইম টিভি’র সিইও আবু তাহের, বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, আজকালের প্রকাশক ও সিইও জাকারিয়া মাসুদ জিকু, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক আবু সাঈদ, জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, ঠিকানার নির্বাহী সম্পাদক জাভেদ খসরু, আবুল কাশেম, সাংবাদিক এনামুর রেজা দিপু, মুজাহিদ আনসারি, শওকত ওসমান রচি, ফাহিম রেজা নূর, রেখা আহমেদ, সুমন শাওন, আবু জাফর, আলমগীর হোসেন, বিশ্বজিৎ সাহা, প্রখ্যাত ফটো সাংবাদিক লুৎফর রহমান বিনু, শাহ ফারুক রহমান (চ্যানেল আই), শেখ দীপু (এটিএন বাংলা), সংগ্রাম, টিবিএন-এর শামীম আর আমীন, মঞ্জুরুল ইসলাম, সাবেথ সাথী, ফজলে নোমানী (বাসস), শামসুল আলম লিটন, শামীম আহমেদ (ভোরের কাগজ), ইশতিয়াক বাবর (নিউজ ডট কম)। আলোচনায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, বাংলাদেশের সংবাদপত্র ও মিডিয়া আজ আত্মমর্যাদার জায়গাটি হারিয়েছে। তুষ্ট নীতির সাংবাদিকতা এ জন্যই দায়ী। সাংবাদিকদের কাছে জনগণের আকাঙক্ষাটিও ধুলিসাৎ হয়েছে। বিএফইউজে’র সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকের তোষামোদী-সুলভ প্রশ্ন শুনে বিস্মিত হতে হয়েছে। সাংবাদিকতার দৃষ্টিতে সেটা কোনো সংবাদ সম্মেলন নয়। আর এ জন্য আমাদের সাংবাদিকদের তোষামোদীতাই দায়ী। ডিইউজে’র সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বলেন, তুষ্টনীতির সাংবাদিকতা জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। তিনি মাহমুদ বলেন, সাংবাদিক অনৈক্যের কারণেই মিডিয়ার মর্যাদা মুখ থুবড়ে পড়েছে। হাসান ফেরদৌস বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি ও জামায়াতে ইসলামী নিষিদ্ধে করণীয়তার প্রেক্ষাপট তুলে ধরেন। মাহফুজুর রহমান প্রবাসেও সাম্প্রদায়িক রাজনীতির উত্থান (প্রবাসী বাংলাদেশিদের মধ্যে) নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। ফরাজী আজমল হোসেন সরকারের রামপাল বিদ্যুৎ প্রকল্পের পক্ষে বক্তব্য রাখেন। জনাব ফারাজী বলেন, সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা প্রধানমন্ত্রীর সামনে হুমড়ি খেয়ে পড়েন। এসব দেখে লজ্জিত হতে হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV