ঢাকা ফিরেছেন মজিনা
কূটনীতিক রিপোর্টার: দিল্লি সফর শেষে ঢাকা ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। আজ সকাল আটটায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান বলে মার্কিন দূতাবাস ও বিমানবন্দর সূত্র জানিয়েছে। দক্ষিণ এশিয়া বিষয়ক একটি পর্যালোচনা সভায় যোগ দিতে মজিনা ২৩শে অক্টোবর দিল্লি যান। ওই সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কর্মরত মার্কিন কূটনীতিকরা অংশ নেন। ওই বৈঠকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী