ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান : নিউজার্সি স্টেট বিএনপির প্রতিবাদ সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ও অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে নিউজার্সি স্টেট বিএনপি।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির পার্শ্ববর্তী প্যাটারসন সিটিতে বিএনপির ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাসের সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির অনেক পুরনো অভিযোগেরই সত্যতা প্রতিষ্ঠিত হলো ঢাকার দুই সিটি কর্পোরেশনের এই নির্বাচনে। তাই এখন সময় হচ্ছে সরকারের বিরুদ্ধে আন্দোলন রচনার। সমাবেশের প্রধান বক্তা যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা-চেয়ারপার্সন আকতার হোসেন বাদল বলেন, সিটি নির্বাচনের ফলাফল বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। সুষ্ঠ ভোট হবে না আগেই আঁচ করতে পেরে ভোটাররা কেন্দ্রে যাননি।

বিএনপির ডাকা হরতালের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করে বাদল বলেন, আন্দোলনের মধ্যদিয়েই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং তারেক রহমানকে বীরের বেশে ঢাকায় ফিরিয়ে নিতে হবে। তাহলেই বাংলাদেশে জনগণের শাসনের প্রত্যাবর্তন ঘটবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, জাসাসের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ আবু তাহের, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমূখ।
নিউজার্সি বিএনপির সভাপতি নূরল ইসলাম খসরুর সভাপতিত্বে এ সমাবেশ পরিচালনা করেন সেক্রেটারি আবুল কালাম। সমাবেশে আরও বক্তব্য রাখেন প্যাটারসন সিটি কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি ফেরদৌস হোসেন, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাওসার আহমেদ, বিএনপি নেত্রী রাশেদা আহমেদ মুন, জাসাসের কেন্দ্রীয় নেতা মো. সায়েম, শেখ হায়দার আলী, আনোয়ার হোসেন, নিউজার্সি স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল হুসেন, সাংগঠনিক সম্পাদক মো. আম্বিয়া প্রমুখ। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests