ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা খোকার স্মরণে নিউইয়র্কে দোয়া মাহফিল ১ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মরণে নিউইয়র্কে সার্বজনীন দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে (৭২-১১ রুজভেল্ট এভিনিউ, জ্যাকসন হাইটস) এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৫টায়। ‘প্রবাসী বাংলাদেশি নাগরিক সমাজ’র ব্যানারে আয়োজকদের পক্ষে ডা. ওয়াজেদ এ খান এ অনুষ্ঠানে যোগদানের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা গত ৪ নভেম্বর সোমবার ভোররাতে ম্যানহাটানের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং সেন্টারে ইন্তেকাল করেন। তিনি দূরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ভুগছিলেন। ২০১৪ সালের মে মাসে ক্যান্সারের চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে আসেন। প্রথম থেকেই তিনি এই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছিলেন। কমিউনিটির সর্বস্তরের মানুষের সাথে দীর্ঘ এই ৪ বছরে আন্তরিক একটি সম্পর্ক তৈরি হয়েছিল খোকার।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests