Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

তথ্য জানাতে বাধ্য করছে ইন্টারনেট!

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: July 28, 2013 | 4:09 PM

অনলাইনে তথ্য শেয়ার বাড়ছেঅনলাইনে তথ্য শেয়ার বাড়ছেডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় ব্যক্তিগত তথ্য অনলাইনে বেশি শেয়ার করছে মানুষ। যেসব তথ্য শেয়ারে বাধ্যবাধকতা থাকা দরকার ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় সেসব তথ্যও অনায়াসে জানিয়ে দিচ্ছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। খবর টেলিগ্রাফের।
এ প্রসঙ্গে গবেষক রাসেল বেল্ক জানিয়েছেন, অনলাইনে তথ্য শেয়ার করার বিষয়টি যদিও নতুন নয় তবে ভোক্তারা এখন ডিজিটাল পদ্ধতিতে তাঁদের চিন্তা, মতামত, ছবিসহ নানা বিষয় অতিরিক্ত শেয়ার করছেন।
অতীতের তুলনায় বর্তমানে ডিজিটাল পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায় অনলাইনে ব্যক্তিগত ছবিসহ নানা তথ্য শেয়ার করার হার বেড়েছে।অনলাইনে ভোক্তাদের কোন বিষয়ে বিস্তারিত জানাতে বলে ব্লগ, সরাসরি ভিডিও সম্প্রচার করতে বলে ইউটিউব এমনকি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোও শেয়ার করার কিছু আছে কী না, সে জিজ্ঞাসা নিয়ে সদা তত্পর।
ভোক্তারা এখন অনলাইনে বই, ছবি, চলচ্চিত্র, রেস্তোরাঁর খবর জানছেন এবং বিভিন্ন ফোরামে নিজেদের জড়িয়ে ফেলছেন। ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন অ্যাপ্লিকেশন এখন মানুষের কাছ থেকে অতিরিক্ত তথ্য আদায় করে নিচ্ছে।

‘কনজুমার রিসার্চ’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা সংশ্লিষ্ট প্রবন্ধে গবেষক রাসেল জানিয়েছেন, মুখোমুখি আলোচনার চেয়ে অনলাইনের উন্মুক্ত দুনিয়ায় বেশি মাত্রায় তথ্য শেয়ার করেন ব্যবহারকারী যাতে তার ভুল ধরা পড়ে বেশি।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV