‘তাদের লাথি মেরে ক্ষমতা থেকে নামাতে হবে’ : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসাস’র সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হেলাল খান (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2321859301165189/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে এক সমাবেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র সাধারণ সম্পাদক বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হেলাল খান বলেছেন, সরকার বাংলাদেশের মানুষের সাথে প্রতারনা করে মসনদ দখল করে আছে। সেজন্য তারা সহজে যাবে না। যেভাবে তারা জোর করে আছে, সেভাবে তাদের জোর করে নামাতে হবে। তাদের লাথি মেরে নামাতে হবে। কারণ তাদের লাজ লজ্জা নেই। স্থানীয় সময় সোমবার বিকালে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার আহমেদের পরিচালনায় এ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, জাসাসের সহ সভাপতি শেখ হায়দার আলী, বিএনপি নেতা জাফর তালুকদার, সৈয়দা মাহমুদা শিরীন, ফজলুর রহমান, ব্রুকলীন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শহীদ সরওয়ার্দী, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ। সমাবেশে জাসাস নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


হেলাল খান অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ’৭১ এর মতো আরেকটি আন্দোলনের মধ্যদিয়ে এ সরকারের পতন ঘটাতে হবে। তাহলেই আমাদের মাকে মুক্ত করতে পারবো।
তিনি প্রবাসী সাংবাদিকদের দেশের বর্তমান অবস্থা তুলে ধরার আহ্বান জানিয়ে আরও বলেন, তাহলেই বিশ্ববাসীর চাপে সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে।
https://www.facebook.com/USANewsNY/videos/2321827934501659/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!