তারিখ দেখানোর ধরনে পরিবর্তন
সাধারণত তারিখ দেখানের ধরন (ফরম্যাট) হিসেবে আমরা দিন/মাস/বছর দেখে অভ্যস্ত। প্রায় সব কম্পিউটার অপারেটিং সিস্টেমেই তারিখ দেখানো হয় মাস/দিন/বছর হিসেবে। তাই দিন ও মাস নিয়ে সমস্যায় পড়তে হয় মাঝে মাঝে।
কম্পিউটারের তারিখ ফরম্যাট পরিবর্তন করা যায় সহজেই।উইন্ডোজ-৭-এ তারিখ ফরম্যাট পরিবর্তন করতে নিচে ডান পাশ থেকে তারিখের ওপর ক্লিক করুন। এখন Change date and time settings-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Change date and time-এ ক্লিক করুন। এখন Change calendar settings-এ ক্লিক করে দেখুন Short date-এ mm/dd/yyyy নির্বাচন করা আছে। সেটি পরিবর্তন করে dd-mm-yy নির্বাচন করে OK করুন। দেখবেন আপনার কম্পিউটারের তারিখ দেখানোর ধরনটা বদলেগিয়ে দিন/মাস/বছরে রূপান্তরিত হয়েছে।
উইন্ডোজ এক্সপির তারিখ ফরম্যাট পরিবর্তন করার জন্য প্রথমে Control panel-এ গিয়ে Regional and Language options-এ দুই ক্লিক করুন। এখন Customize-এ ক্লিক করে নতুন উইন্ডো আসলে সেটির Date-এ ক্লিক করুন। এখন Short date format-এ দেখুন mm/dd/yyyy নির্বাচন করা আছে। সেটি পরিবর্তন করে dd-mm-yy নির্বাচন করে OK করুন। পরের উইন্ডোতে আবার OK করুন। এখন দেখবেন আপনার কম্পিউটারের তারিখ ফরমেট পরিবর্তন হয়ে দিন/মাস/বছরে রূপান্তরিত হয়েছে। —মো. আমিনুর রহমান/প্রথম আলো
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes