তারেকের বিরুদ্ধে বিষোদগার বন্ধের আহবান, অন্যথায় শেখ হাসিনাকে প্রতিরোধের হুমকি
নিউইয়র্ক থেকে এনাঃ নিউইয়র্কে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিষোদগার বন্ধের আহবান জানানো হয়েছে সরকার দলীয় নেতাদের প্রতি। এছাড়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি এবং সাংবাদিক নির্যাতন ও মিডিয়া নিয়ন্ত্রণের হীন প্রয়াস থেকে বিরত হবার দাবিও জানানো

হয়েছে। অন্যথায় শেখ হাসিনার আসন্ন নিউইয়র্ক সফরের সময় দুর্বার প্রতিরোধ গড়ার হুমকি দেয়া হয়েছে। শুধু তাই নয়, বক্তারা আরো উল্লেখ করেন যে, তারেক রহমানকে যদি বাংলাদেশে রাজনীতি করতে দেয়া না হয় তাহলে সজিব ওয়াজেদ জয়কেও আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব না। ৫ সেপ্টেম্বর (বাংলাদেশ সময় সোমবার সকাল) রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির এ সভায় বিএনপিকে ধ্বংসের বহুমুখী ষড়যন্ত্র থেকেও বিরত হবার আহবান জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন তারেক পরিষদের ইফতার উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব শাহ আলম ভূইয়া এবং প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল। আলোচনায় অংশ নেন মাওলানা ওমর ফারুক, আবুল বাশার, গিয়াস উদ্দিন, আবুল হাশেম বুলবুল, বাবুল চৌধুরী, ফারুক হুসেন মজুমদার, তোফাজ্জল হোসেন, শেখ আনসার আলী, হেলালুর রহমান প্রমুখ। সমাবেশে নিউইয়র্কের বিভিন্ন সেক্টরের ১২ জন যুবক তারেক পরিষদে যোগদান করেন। ইফতার মাহফিলের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি