তারেক রহমান ই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী- আব্দুস সালাম
মতিউর রহমান লিটু: বর্তমান সরকার তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তায় ভীত হয়ে একটার পর একটা ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছেন বলে মন্তব্য করেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান বিএনপি কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম। তিনি বলেন আওয়ামীলীগের মিথ্যা প্রপাগান্ডার কারনে ১/১১ পরবর্তী সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের মামলা দায়ের করেছিলেন ফকরুদ্দিন-মইন উদ্দিন সরকার কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত কোন সরকার একটা মামলাও প্রমান করতে পারেননি। এতে করেই প্রমান হয় তারেক রহমান নির্দোষ।

তার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করা হোক না কেন বেগম খালেদা জিয়ার পরে বাংলাদেশের মাটিতে তিনিই হবেন বিএনপির কর্নধার। বিএনপির গনতান্ত্রীক সরকার ব্যবস্থার কারনে দেশের মানুষ আবার বিএনপি কে ভোট দিবেন এবং ক্ষমতায় বসাবেন। তখন তারেক রহমান ই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই মিথ্যা ষড়যন্ত্র করে কোন লাভ হবে না বলেও তিনি সরকারকে হুসিয়ার করে দেন।গত ২৬ শে নভেম্বর ম্যনহাটানের একটি রেষ্ট্রুরেন্ট্রে পিবিসি নিউজ প্রধান মতিউর রহমান লিটুর সাথে দেয়া সাক্ষাৎকারে অপর এক প্রশ্নের জবাবে তিনি সম্প্রতি সংসদীয় কমিটির বৈঠকে ঢাকা মেয়র সাদেক হোসেন খোকাকে অপসারনের যে সিদ্ধান্ত নেয়া হয় তার সমালোচনা করে বলেন-ঢাকা সিটি প্রশাসনের গঠনতন্ত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে যে পরবর্তি মেয়র নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমানের দায়ীত্বপ্রাপ্ত মেয়র যথারীতি তার কার্যক্রম পরিচালনা করবেন।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন