তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ফিরে যাক এটি চান না কংগ্রেসম্যান ক্রাউলী
এনা, নিউইয়র্ক : তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ফিরে যাক এটি আশা করেন না কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলী। ৭ মে বিকেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল কংগ্রেসম্যানের নিউইয়র্কস্থ অফিসে গিয়ে বাংলাদেশে জামাত-বিএনপির ধ্বংসাত্মক কর্মকান্ডের কিছু ডক্যুমেন্ট মি. ক্রাউলীর কছে হস্তান্তর করেন। সে সময় বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।
প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্র আ’লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান মি. ক্রাউলীর কাছে জানতে চেয়েছিলেন, ‘ তারেক রহমান কি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার নৈতিক অধিকার রাখেন?’ এর জবাবে কংগ্রেসম্যান ক্রাউলী বলেছেন, ‘এটি আমি আশা করি না (আই হোপ নট)।’ এ সময় ড. মুহম্মদ ইউনূস প্রসঙ্গে কংগ্রেসম্যান ক্রাউলী উল্লেখ করেন, ডান ডীল।

‘হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ বৈঠকের পর বার্তা সংস্থা এনাকে বিস্তারিত তথ্য জানান প্রতিনিধি দলের সদস্য যুক্তরাষ্ট্র আ’লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। প্রতিনিধি দলে আরো ছিলেন সহসভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান এবং নির্বাহী সদস্যা শাহানারা রহমান। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৩ সপ্তাহে যুক্তরাষ্ট্র বিএনপি এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির পৃথক ৩টি টিম কংগ্রেসম্যান ক্রাউলীর সাথে সাক্ষাত করে এম ইলিয়াস আলী নিখোঁজ রহস্য এবং সরকার কর্তৃক বিরোধী দলীয় নেতা-কর্মীদের হয়রানির নানা অভিযোগ পেশ করে এহেন আচরণ থেকে সরকারকে বিরত করতে কংগ্রেসম্যানের হস্তক্ষেপ কামনা করেন। বিএনপি-জামাত জোটের এসব তৎপরতার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আ’লীগও কংগ্রেস, সিনেট এবং স্টেট ডিপার্টমেন্টসহ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের শীর্ষ কর্মকর্তাদের সাথে সাক্ষাত করে বিএনপি-জামাত জোটের দেশ ও গণতন্ত্র বিরোধী কর্মকান্ডের তথ্য অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে কংগ্রেসম্যান ক্রাউলীর সাথে সাক্ষাত করা হলো।
দীর্ঘ ৪৫ মিনিট স্থায়ী এ বৈঠকে কংগ্রেসম্যান ক্রাউলীর সাথে আলোচনার মূল বিষয় বস্তুর মধ্যে হিলারী ক্লিন্টনের বাংলাদেশ সফর, যুদ্ধাপরাধীদের বিচারের আন্তর্জাতিক মান, তারেক রহমানের বিচার ও তার ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার ও সাম্প্রতিক জামাত বিএনপির অহেতুক হরতাল ও পুড়িয়ে মানুষ হত্যা, জ্বালাও পোড়াও সহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ড. সিদ্দিকুর রহমান ক্রাউলীর এক প্রশ্নের জবাবে বলেন, ড. ইউনূস এর প্রতি সরকারের কোন বিরূপ নীতি থাকলে প্রধানমন্ত্রী তাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিতেন না। ক্রাউলীও মনে করে ড. ইউনুসের ব্যপারটি এখন ডান ডীল।
নিজাম চৌধুরী মি. ক্রাউলীকে স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। যার ফলশ্র“তি বিগত সোয়া তিন বছরে বাংলাদেশে কোন প্রকার সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত হতে পারেনি। সহ-সভাপতি আকতার হোসেন বলেন, তত্বাবধায়ক সরকারের বিধান পৃথিবীর কোন দেশে নেই। বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত সকল নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে।
এদিকে হিলারী ক্লিন্টনের বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে ৭ মে প্রদত্ত এক বিবৃতিতে কংগ্রেসম্যান ক্রাউলী বলেছেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক উত্তরোত্তর সমৃদ্ধি ঘটার সময়ে হিলারী ক্লিন্টনের এ সফল অত্যন্ত গুরুত্ব বহন করে। আমি ইউএস-বাংলাদেশ পার্টরাশিপ ডায়ালগকে স্বাগত জানাচ্ছি এবং হিলারীকে ধন্যবাদ জানাচ্ছি অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সংক্রান্ত পরিস্থিতি, জনস্বাস্থ্য, মানবিক সাহায্য এবং মানবাধিকার পরিস্থিতির মত গুরুত্বপূর্ণ ইস্যুতে বিস্তারিত আলোকপাতের জন্য। মি. ক্রাউলী উল্লেখ করেন, ‘বিগত কয়েক বছরে বাংলাদেশ প্রভূত উন্নতি সাধন করলেও আরো অনেক কিছুই অমিমাংসিত রয়ে গেছে। বাংলাদেশে সংঘাতময় পরিস্থিতির জন্যে আমিও উদ্বিগ্ন। শ্রমিক ইউনিয়ন নেতা আমিনুল ইসলাম খুন এবং বিরোধী দলীয় নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হবার ঘটনা আমাকে ভাবিয়ে তুলেছে। উভয় ঘটনা খুব দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। আমি খুবই খুশী যে পররাষ্ট্রমন্ত্রী হিলারী এ দুটি ইস্যুতেও কথা বলেছেন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং