Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র : জনসংখ্যা হারে সবচেয়ে বেশি ধনী কাতারে

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: June 13, 2013 | 4:45 PM

অর্থনৈতিক সংকটেও বিশ্বব্যাপী বেড়েছে মিলিয়নেয়ারের সংখ্যা। এ তালিকায় যথারীতে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে জনসংখ্যা অনুপাতে সবচেয়ে বেশি মিলিয়নেয়ার এখন কাতারে। বসটন কনসালটিং গ্রুপের (বিসিজি) ১৩তম বৈশ্বিক সম্পদ প্রতিবেদনে এ তালিকা প্রকাশ করা হয়। এতে ২০১২ সালে এক মিলিয়ন ডলার (১০ লাখ ডলার) বা তারও বেশি সম্পদের মালিকদের হিসাব করা হয়।

প্রতিবেদন অনুযায়ী ২০১২ সালে বিশ্বব্যাপী মিলিয়নেয়ার বেড়ে হয়েছে এক কোটি ৩৮ লাখ। এতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মিলিয়নেয়ারের সংখ্যা ৫৯ লাখ। ১৫ লাখ মিলিয়নেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে জাপান। তৃতীয় স্থানে থাকা চীনের মিলিয়নেয়ার রয়েছেন ১৩ লাখ। এ ছাড়া তালিকার ১৫তম স্থানে রয়েছে ভারত। দেশটিতে প্রায় এক লাখ ৬৪ হাজার মিলিয়নেয়ার রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, জনসংখ্যার হারে বিশ্বের সবচেয়ে বেশি মিলিয়নেয়ার কাতারে। দেশটিতে প্রতি হাজারে মিলিয়নেয়ার রয়েছেন ১৪৩ জন। তেল সমৃদ্ধ দেশটির ১৪.৩ শতাংশ জনগণের ব্যক্তিগত সম্পদের পরিমাণ কমপক্ষে এক মিলিয়ন ডলার করে। যা বৈশ্বিক গড়ের চেয়ে অনেক বেশি। এ তালিকায় দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড। তৃতীয় স্থানে থাকা কুয়েতে ১১.৫ শতাংশ মিলিয়নেয়ার। চতুর্থ হংকং এবং পঞ্চম সিঙ্গাপুর। সপ্তম স্থানে রয়েছে বাহরাইন এবং নবম আরব আমিরাত।
এতে বলা হয়, সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধিশীল অঞ্চল এশিয়া। এ অঞ্চলে ব্যক্তিগত সম্পদ ১৭ শতাংশ বেড়ে ২০১২ সালে হয় ২৮ ট্রিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরে এ সম্পদ বেড়ে হবে ৪৮ ট্রিলিয়ন ডলার। এ ছাড়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় ২০১২ সালে সম্পদের প্রবৃদ্ধি হয় ৯.১ শতাংশ। এ অঞ্চলে ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২০১৭ সাল নাগাদ বেড়ে হবে ৬.৫ ট্রিলিয়ন ডলার। বিজনেস স্ট্যান্ডার্ড।কালের কণ্ঠ

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV