Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

তিক্ততায় রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: July 16, 2012 | 12:15 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে মূল প্রতিদ্বন্দ্বী দুই দলের প্রচার ততই তিক্ততায় রূপ নিচ্ছে। দল দুটি পরস্পরের বিরুদ্ধে একের পর এক তোপ দাগিয়েই যাচ্ছে। শুক্রবার ওবামা শিবিরের প্রচারকে মিট রমনি অসৎ ও মিথ্যা বলে দাবি করার একদিন পর শনিবার একই অভিযোগ তুলে ডেমোক্র্যাটরা আরেকটি টিভি বিজ্ঞাপন ছেড়েছে। মূলত অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে দল দুটি পাল্টাপাল্টি অভিযোগ করছে। শনিবার একটি ৩২ সেকেন্ডের টিভি বিজ্ঞাপন প্রচার করা শুরু করেছে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামার প্রচার শিবির। এতে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী মিট রমনির কর্মসংস্থানের ইতিহাস তুলে ধরা হয়েছে। এছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে দেশের বাইরে কাজ পাচারের অভিযোগ করা হয়েছে এতে। বিজ্ঞাপনটিতে বলা হয়েছে, মিট রমনি এমন কোম্পানির সঙ্গে জড়িত যেটি মার্কিন কর্মীদের ছাঁটাই করে ওই কাজ মেক্সিকো ও চীনে পাঠিয়েছে। রমনির কোম্পানি বেইন ক্যাপিটাল আউটসোর্সিংয়ের মাধ্যমে ভারত, চীন ও মেক্সিকো থেকে কাজ করাচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে ওবামা শিবির। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ম্যাসাচুসেটসের গর্ভনর থাকাকালে রমনি আউটসোর্সিংয়ের মাধ্যমে ভারতে কাজ পাঠিয়েছেন। এএফপি /সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV