তিনটি এনআরবি ব্যাংক অনুমোদন

নানা জল্পনা শেষে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর শর্তে তিনটি এনআরবি ব্যাংক অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে অন্য বেসরকারি ব্যাংক অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেছেন, বৈঠক মুলতবি হয়েছে, তা আগামী রোববার আবার হবে। অন্য ব্যাংকের বিষয়ে সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে। অনুমোদিত তিনটি এনআরবি ব্যাংকের প্রস্তাবক ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমেদ এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ফরাসত আলী ও নিজাম চৌধুরী। ব্যাংক তিনটির নাম হলো- এনআরবি লিমিটেড (উদ্যোক্তা নিজাম চৌধুরী), এনআরবি কমার্স ব্যাংক (উদ্যোক্তা ফরাসত আলী) ও এনআরবি লিমিটেড (উদ্যোক্তা ইকবাল আহমেদ)। উল্লেখ্য, নতুন ব্যাংক প্রতিষ্ঠার জন্য আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন চেয়ে গত ২৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। এতে যথাযথ প্রক্রিয়া ও শর্ত মেনে ৩০ নভেম্বরের মধ্যে অফেরতযোগ্য ১০ লাখ টাকার জামানতসহ আবেদন করতে বলা হয় আগ্রহীদের। বিজ্ঞপ্তি প্রকাশের পর মোট ৩৭টি আবেদন কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়ে, যার মধ্যে প্রাথমিক বাছাইয়ে ১৬টি আবেদন বিবেচনার জন্য রাখা হয়। মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests