Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

তিন দিনের অনশনেই নাটকীয়ভাবে বাড়ে রোগপ্রতিরোধ ক্ষমতা

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: June 8, 2014 | 1:18 AM

কোনো ব্যক্তির রোগপ্রতিরোধ ক্ষমতা নতুন করে শক্তিশালী করে তুলতে পারে মাত্র তিন দিনের অনশন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এতে শরীরের রোগপ্রতিরোধের অন্যতম উপাদান সাদা রক্তকণিকার উৎপাদন অনেক বেড়ে যায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।
গবেষণায় জানা গেছে, এমনকি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও অনশনে উপকার পাওয়া যায়। আর গবেষকরা এ নতুন তথ্যকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই দেখছেন। কারণ এ সাদা রক্তকণিকাগুলো বাস্তবে সংক্রমণ প্রতিরোধে শরীরের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে।
বিজ্ঞানীদের অনেকেই অবশ্য ‘অস্বাস্থ্যকর’ আখ্যা দিয়ে অনশনের সমালোচনা করেন। তবে নতুন গবেষণায় তথ্য পাওয়ার পর তাঁদের অনেকেই এদিকে নজর দিচ্ছেন।
ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা জানান, যাদের দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদের জন্য এটি উপকারী হতে পারে। ক্যান্সার রোগী কিংবা ক্যামোথেরাপি করা ব্যক্তিদেরও এ পদ্ধতি কাজে আসতে পারে। এছাড়া বৃদ্ধ বয়সে যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং নানা সাধারণ রোগে আক্রান্ত হয়, তাদের জন্যও এ পদ্ধতি কার্যকর হবে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রত্যেকবার দীর্ঘ অনশনের ফলে শরীরে সংরক্ষিত গ্লুকোজ ও ফ্যাট ব্যবহার করতে বাধ্য হয় শরীর। আর এর ফলে যে পরিবর্তন হয়, তাতেই স্টেম সেলভিত্তিক নতুন রোগপ্রতিরোধী রক্তকণিকা তৈরি বেড়ে যায়। এ প্রক্রিয়া মূলত শুরু হয় অনশনের পর খাওয়া শুরুর পর।
গবেষণায় জানা গেছে, ৭২ ঘণ্টার অনশন ক্যামোথেরাপি রোগীদের এর ক্ষতিকর প্রভাব থেকে অনেকাংশে রক্ষা করে।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV