Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

তিন বাংলাদেশী-আমেরিকান যুবকের জানাজা অনুষ্ঠিত : তানভিরের দাফন শনিবার (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: August 8, 2020 | 11:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে পৃথক তিনটি ঘটনায় একদিনে মৃত্যুবরণকারী তিনজন বাংলাদেশী-আমেরিকান যুবকের নামাজে জানাজে শুক্রবার (৭ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাদের মধ্যে দুজনের দাফন শুক্রবার সম্পন্ন হয়েছে এবং একজনের মরদেহ শনিবার (৮ আগষ্ট) দাফন করা হবে। গত ৫ আগষ্ট বুধবার তিনজন বাংলাদেশী-আমেরিকান যুবক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুবরণকারী যুবকরা হচ্ছেন প্রথম আলো উত্তর আমেরিকা’র সাংবাদিক ও লেখক মাহবুব রহমানের দ্বিতীয় ছেলে মার্যান রহমান (২৫), কমিউনিটি অ্যাক্টিভিষ্ট তানভির মিয়া (২৮) ও নিউইয়র্কের জামিআ ইসলামিক সেন্টার (মসজিদ অফ উডহ্যাভেন)-এর ইমাম ও খতীব, বিশিষ্ট আলেম মাওলানা শায়েখ আসআ’দ আহমদ-এর বড় ছেলে মহসিন আহমদ (২৮)। এদের মধ্যে মার্যান একটি সুইমিং পুলে, তানভির লেক জর্জে সাঁতার কাটতে গিয়ে মৃত্যুবরণ করেন এবং মহসিন আহমদ-কে তার গাড়ীতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। খবর ইউএনএ’র।

জানা গেছে, মার্যান রহমানের নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা জ্যামাইকার জেএমসি (জ্যামাইকা মুসলিম সেন্টার)-এ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইমাম শামসে আলী। পরে তার মরদেহ ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবর স্থানে দাফন করা হয়েছে।

অপরদিকে মহসিন আহমেদ-এর নামাজে জানাজা শুক্রবার সকাল ১০টায় ওজনপার্কের দেশী সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের পিতা নিউইয়র্কের জামিআ ইসলামিক সেন্টার (মসজিদ অফ উডহ্যাভেন)-এর ইমাম ও খতীব, বিশিষ্ট আলেম মাওলানা শায়েখ আসআ’দ আহমদ। মহসিনের মরদেহ নিউজার্সীর কবর স্থানে দাফন করা হয়েছে।

এছাড়াও তানভির মিয়ার নাজামে জানাজা শুক্রবার বাদ জুম্মা ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাসুদ ইকবাল। জানাজা শেষে তানভিরের মরদেহ স্থানীয় ফিউনেরাল হোমে রাখা হয়েছে। তার মরদেহ শনিবার (৮ আগষ্ট) নিউজার্সীর মুসলিম কবর স্থানে দাফন করার কথা।

উল্লেখ্য, জানাজাগুলোতে মৃত্যুবরণকারী বাংলাদেশী যুবকদের পরিবারের সদস্য সহ তাদের আত্মীয়-স্বজন, ঘনিষ্ট বন্ধু-বান্ধব এবং বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন এবং বেদনা-বিধুর শোকাহত পরিবেশে তাদের মরদেহ-কে বিদায় জানান। বিদায় বেলায় শেষবারের মতো তাদের মুখ দেখতে গিয়ে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। প্রবাসী বাংলাদেশীদের অনেকেই তাদের এই মৃত্যু মেনে নিতে পারছেন না। স্বজনদের শোক জানানোর ভাষাও খুঁজে পাচ্ছেন না প্রবাসীরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV