Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

‘তিস্তার চুক্তি চাই, গোলামির চুক্তি নয়’ : নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী বিএনপি

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: March 27, 2017 | 6:46 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেছেন, ‘আমরা তিস্তার চুক্তি দেখতে চাই। চুক্তির নামে ভারতের সাথে কোন ধরনের গোলামির চুক্তি বাংলার মানুষ কখনো মেনে নেবে না।’

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ রোববার রাতে যুক্তরাষ্ট্রস্থ বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী দল-বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক দেলোয়ার আরো বলেন, ‘নিকট প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে এটি যেমন সত্য, ঠিক তেমনিভাবে সম্পর্কের নামে কোন ধরনের গোলামির চুক্তি চলবে না। শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বেঁচে থাকতে পুনরায় কোন গোলামির চুক্তি মানবো না।’

অধ্যাপক দেলোয়ার বলেন, ‘একাত্তরের ২৫ মার্চ পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিবর রহমান। এরপর কিংকর্তব্যবিমূঢ় জাতিকে পথের দিশা দেখিয়েছেন তদানিন্তন মেজর জিয়াউর রহমান। কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেয়ার পরই গোটা বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন-ঐতিহাসিক এ সত্যকে মেনে নেয়াই হবে আজকের জাতীয় ঐক্যের মূল ভিত্তি।’

নিউইয়র্ক সিটির ব্রুকলীনে গ্রীণহাউজ পার্টি সেন্টারের এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আবু সুফিয়ান। সম্মানীত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, বিএনপি নেতা আবুল বাশার প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনায় বর্তমান সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়ে গোটা জাতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তারা উল্লেখ করেন, স্বাধীনতা দিবস পালিত হচ্ছে শৃঙখলিত পরিবেশে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ