Tuesday, 27 October 2026 |
শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
সব ক্যাটাগরি

তুরস্কে ২০০০ বাংলাদেশি আটকা পড়েছেন, মানবিক সংকটের আশঙ্কা

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: July 5, 2017 | 1:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টায় তুরস্কে গিয়ে আটকা পড়েছেন প্রায় ২০০০ বাংলাদেশি। তাদের নিয়ে দেশটিতে মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তুরস্কের রাজধানী আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকীকে উদ্ধৃত করে সরকারি তথ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। তথ্যবিবরণীতে বলা হয়, তুরস্ক হয়ে যেসব বাংলাদেশি অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করছেন তাদের রাষ্ট্রদূত এবং দূতাবাসের তরফে এরইমধ্যে সতর্ক করা হয়েছে। রাষ্ট্রদূত সরকারি মাধ্যমকে জানান, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে ইরান, লেবানন ও জর্ডানে বৈধভাবে কমর্রত বাংলাদেশিদের অনেকের ইউরোপে অনুপ্রবেশের আশায় তুরস্কে যাওয়ার প্রবণতা বেড়েছে। দূতাবাস মনে করে ইউরোপে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আঙ্কারা দূতাবাস ও ইস্তাম্বুল কনস্যুলেটের হিসাব মতে, দেশটিতে এ মুহূর্তে ২০০০ বাংলাদেশি আটকা রয়েছেন উল্লেখ করে তথ্যবিবরণীতে বলা হয়, এদের অনেকে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় মারা যাচ্ছেন। অনেকে তুরস্কে মানব পাচারকারী দলের হাতে পড়ে সর্বস্ব খুইয়েছেন। সম্প্রতি ইস্তাম্বুলে একজন মারাও গেছেন। বিবরণীতে আরো বলা হয়, তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান অভিবাসন চুক্তির আওতায় ইউরোপে পাড়ি জমানো অসম্ভব, তাই এ ধরনের অপচেষ্টা অর্থহীন। সেখানে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলা হয়, বাংলাদেশি নাগরিকরা তুরস্কে বিভিন্ন সংঘবদ্ধ দলের খপ্পরে পড়ে অর্থের লোভে বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে জড়িত হচ্ছেন। ইউরোপে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এ ধরনের অবৈধ অভিবাসনের ঝুঁকির বিষয়ে আরো সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রদূত। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ