Tuesday, 27 October 2026 |
শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে জরুরি অবস্থা, তুষারঝড়ের পূর্বাভাষ

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: February 9, 2019 | 12:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওয়াশিংটনে তুষারঝড়ের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই রাজ্যের ওপর দিয়ে শীতকালীন প্রচ- তুষারঝড় প্রবাহিত হয়
শুক্রবার। এর ফলে সিয়াটলে ২০০ ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। রাস্তায় বের হতে বারণ করা হয় লোকজনকে। তাদের ঘরের ভিতরে আশ্রয় গ্রহণ করার পরামর্শ দেয়া হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

সিয়াটলের উত্তরে ভারি তুষারপাগ শুরু হয় শুক্রবার। কোথাও কোথাও ৮ ইঞ্চি তুষার পড়ে। এতে শহরের অনেক এলাকা ঢেকে যায়। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে কর্মচারীদের বাসায় ফিরে যেতে বলা হয়। এ অবস্থায় গভর্নর জে ইনস্লি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি রাজ্যের সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরিস্থিতি ঝড়ে রূপ নিতে পারে, যা অনেক বছরে আমরা একবার দেখে থাকি। 

ওদিকে ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা অবকাশযাপন কেন্দ্রে ৫ দিন ধরে তুষারের কারণে আটকে পড়েছিলেন কমপক্ষে ১২০ জন পর্যটক ও বিভিন্ন শ্রেণির কর্মকর্তা। তাদেরকে উদ্ধার করা হয়েছে। ইউএস ফরেস্ট সার্ভিসের মুখপাত্র অ্যালিসিয়া এমব্রে বলেছেন, কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের মন্টিসিটো সিকুওইয়া লজে রোববার থেকে আটকা পড়েন অতিথিরা ও স্টাফরা। সেভানে ৭ ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। তাতে আটকা পড়েন তারা। ফ্রেসনোর পূর্বদিকে পাহাড়ি এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীরা ¯েœামোবাইলে চড়ে পাহাড়ি পথ মাড়িয়ে তাদের কাছে পৌঁছেন। তারপর তারা পথের ওপর পথে থাকা ২০টিরও বেশি গাছ সরান। ৮ মাইল এলাকায় রাস্তার ওপর থেকে তুষার পরিষ্কার করেন, যাতে অতিথিরা ও স্টাফরা বৃহস্পতিবার রাতে ফিরে যেতে পারেন। 

পূর্বাভাষে বলা হয়েছে, ওই অঞ্চলের ওপর দিয়ে আরেকটি শীতকালীন তুষারঝড় আসতে পারে। ওদিকে ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে তুষারপাতের ফলে ঘরের ওপর গাছ পড়ে হাফ ডোম ভিলেজের ৫০টি আবাসিক ভবনের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন ১৬০ জনেরও বেশি ত্রাণকর্মী। তারা বিভিন্ন জনকে খাদ্য, আশ্রয় ও সেবা দিতেন। 

মিশিগানে এক লাখ ৪৮ হাজারের বেশি কাস্টমার বিদ্যুতবিহিন রয়েছেন। কারণ, সেখানে ফ্রিজিং রেইন হচ্ছে কয়েক দিন ধরেই। তবে কনজুমার এনার্জি থেকে বরা হয়েছে, রোববার শেষের দিকে বিদ্যুত সংযোগ স্থাপন করা হতে পারে। সিয়াটলে কর্মকর্তারা লোকজনকে রাস্তায় বেরুতে অনুৎসাহিত করেছেন। বলা হয়েছে, তুষারপাতের ফলে অনেক স্থানে ট্রাফিক ধীর গতির হয়েছে। তুষারঝড়ে ৬ থেকে ৮ ইঞ্চি তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করে সব স্কুল, কলেজের ক্লাস বাতিল করা হয়েছে। সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বহু ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত করা হয়েছে। রোববার ও সোমবারও একই অবস্থা থাকতে পারে। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে চলে যেতে পারে। ওদিকে সিয়াটল রেল স্টেশনে বৃহস্পতিবার ৫৯ বছর বয়সী একজন মানুষের মৃত্যু হয়েছে। শহরে অতিরিক্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ