Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: February 14, 2014 | 6:15 PM

 
শীতকালীন প্রবল তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। সন্তানসম্ভবা এক মার মৃত্যু হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছে লাখ লাখ লোক।
দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
মার্কিন সংবাদ মাধ্যম বলছে, বৃহস্পতিবার পর্যন্ত গত কয়েকদিনের প্রতিকূল আবহাওয়ায় প্রায় ১৬ থেকে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। ওয়াশিংটনসহ পূর্বাঞ্চলীয় শহরগুলো ঢাকা পড়েছে ঘন বরফে। রাজধানী ওয়াশিংটনে ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
নিউইয়র্কের এক পার্কিং লটে বরফের চাকার আঘাতে ৩৬ বছর বয়সী এক সন্তান সম্ভবা নারী নিহত হন। সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসব করানো হলেও শিশুটির অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ওয়াশিংটনে মেয়র ভিনসেন্ট গ্রে জানান, স্থানীয় মানসিক হাসপাতালে বরফে এক ব্যক্তিকে মৃতাবস্থায় উদ্ধার করা হয়।
জাতীয় আবহাওয়া দফতর সতর্ক করে বলছে, উত্তর-পূর্বাঞ্চলে রাতভর ভারি তুষারপাত অব্যাহত থাকবে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে নিউইয়র্ক ও আটলান্টার বিমানবন্দর বন্ধ করে দেয়ায় হাজার হাজার লোক আটকা পড়েছে। ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা পড়েছে ১৪ ইঞ্চি বরফের নিচে। এছাড়া প্রায় ৬ হাজার ৫শ’ ফ্লাইট বাতিল এবং ৩ হাজার ৮শ’ ফ্লাইটে বিলম্ব ঘটেছে।
এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশটির ১১টি রাজ্যের প্রায় আট লাখ বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৃিবহীন অবস্থায় রয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল-কলেজসমূহ। এমনকি হোয়াইট হাউজ তাদের নিয়মিত নিউজ ব্রিফিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
দেশটির কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলছে, তারা জনবহুল মেরিল্যান্ড, পেনসিলভেনিয়া ও ভার্জিনিয়ায় জরুরি সহায়তার লক্ষ্যে রাজ্যের জরুরি অফিসগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। এসব এলাকায় সরকারি পর্যায় ছাড়াও স্থানীয় উদ্যোগে জরুরি আশ্রয় ও সহায়তা দেয়া হচ্ছে।
এদিকে পেন্টাগন বলছে, সহায়তার জন্য সেনা সদস্যদেরও পাঠানো হয়েছে। ইতোমধ্যে এসব এলাকায় ২৩শ’ সেনাসদস্য তাদের কাজ শুরু করেছে।এএফপি, রয়টার্স
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV