ত্রাণ তৎপরতার নামে নিউইয়র্কে বিএনপির ফটো-সেশন: নিউজার্সি বিএনপির সভায় অভিযোগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউজার্সি স্টেট বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৩৯ত মৃত্যুবার্ষিকীর ভার্চুয়াল মিটিংয়ের বক্তারা বলেছেন, করোনা ভাইরাসের মত যুক্তরাষ্ট্র বিএনপিতেও ভাইরাস ঢুকে পড়েছে। যারা ৮/১০টি প্যাকেট বানিয়ে ফটো-সেশনের নামে এই প্রবাসে ত্রাণ তৎপরতা (?) চালাচ্ছেন। এমন ভাইরাস থেকে বিএনপিকে মুক্ত করতে ঐক্যের বিকল্প নেই।
৩১ মে রোববার রাতে এই মিটিং শুরু হয় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। এতে সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি নূরল ইসলাম খসরু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু সকলকে জিয়াউর রহমানের মতো ত্যাগের রাজনীতিতে উজ্জীবিত থাকার অনুরোধ করেন। বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল বলেন, ‘বাংলাদেশে আওয়ামী ভাইরাসে অতষ্ঠি সাধারণ মানুষ। করোনা প্রণোদনা হিসেবে বরাদ্দকৃত অর্থ এবং ত্রাণ সামগ্রির হরিলুট চলছে। একইভাবে এই প্রবাসেও বিএনপির ব্যানারে কিছু লোক ত্রাণ-সামগ্রির নামে ফটো সেশনে মিলিত হয়ে চাঁদাবাজি করছেন-যা খুবই দু:খজনক।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। তিনি সকল দ্বিধাদ্ব›দ্ব ভুলে ঐক্যবদ্ধ হবার উদাদÍ আহবান জানিয়েছেন। আলোচনায় আরো অংশ নেন মো. শাহজাহান। এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’