Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

থেমে গেল ছয়বার গ্র্যামিজয়ী মার্কিন সংগীত শিল্পী হুইটনি হিউস্টনের অভিযাত্রা

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: February 13, 2012 | 8:28 AM

Details

ছয়বার গ্র্যামিজয়ী মার্কিন সংগীত শিল্পী হুইটনি এলিজাবেথ হিউস্টন মারা গেছেন। মাত্র ৪৮ বছর বয়সেই থেমে গেল তার সংগীত অভিযাত্রা। লস অ্যাঞ্জেলস পুলিশের মুখপাত্র মার্ক রোজেন জানান, বাংলাদেশ সময় রবিবার ভোর পৌনে ৬টার দিকে বেভারলি হিলটন হোটেলের একটি কক্ষে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। এই হোটেলটিতে গত দুই সপ্তাহ ধরে ছিলেন হুইটনি। মৃত্যুর খবর নিশ্চিত করে হুইটনির মুখপাত্র জিল ফ্রিেজা বলেন, “দুঃখজনক হলেও এটাই সত্যি।” শুরুটা পারিবারিকভাবে স্তোত্র সঙ্গীত দিয়ে হলেও ধীরে ধীরে পপ সঙ্গীতের প্রতি ঝুঁকে পড়েন হুইটনি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ১৯৬৩ সালের ৯ অগাস্ট নিউ জার্সিতে জন্মগ্রহণকারী এই শিল্পী হলেন সর্বকালের সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত নারী সংগীত শিল্পী, যার ঝুলিতে ২০১০ সাল পর্যন্ত জমা পড়েছে ছয়টি গ্র্যামি, দুটি এমি, ৩০টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসহ ৪১৫টি পুরস্কার। আই উইল অলওয়েজ লাভ ইউ’, ‘সেভিং অল মাই লাভ ফর ইউ’ এর মতো গানগুলো যাকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্েষ। ঊনিশ শ’ আশি ও নব্বইয়ের দশকে শুরুতে মার্কিন পপ সঙ্গীতে জনপ্রিয় হয়ে ওঠেন হুইটনি। অভিনয় করেছেন হলিউডের ব্লকবাস্টার ‘বডিগার্ড’ এবং ওয়েটিং টু এক্সসেইল এর মত ছবিতে। প্রযোজনা ছাড়াও কাজ করেছেন ফ্যাশন মডেল হিসেবে।

১৯৯২ সালে আরেক মার্কিন সঙ্গীত শিল্পী ববি ব্রাউনকে বিয়ে করেন হুইটনি। তাদের ঘরে ববি ক্রিসটিনা হিউস্টন ব্রাউন নামের একটি মেয়েও রয়েছে।পরবর্তীতে ২০০৭ সালে  বিবাহ বিচ্ছেদে ব্যক্তিগত জীবনের টানাপড়েন এবং পেশাগত জীবনের ব্যর্থতাকে কেন্দ্র করে মাদকাসক্ত হয়ে পড়েন হুইটনি।

তার এই অকাল মৃত্যুতে তাত্ক্ষণিকভাবে শোকের ছায়া নেমে আসে বিশ্বজুড়ে সংগীত ভক্ত ও শিল্পীদের মধ্যে। বিখ্যাত সংগীত প্রয়োজক কুইনসি জোনস এক শোকবার্তায় বলেন, “হুইটনির চলে যাওয়ার খবরে আমার হূদয় ভেঙে গেছে। তিনি ছিলেন একজন সত্যিকারের মেধাবী শিল্পী, যার কোনো তুলনা হয় না। তার সঙ্গে কখনো কাজ করা হয়ে ওঠেনি, এই দুঃখ আমার কখনো ঘুচবে না।”এই সময়ের জনপ্রিয় পপ তারকা রিয়ানা তার এই পূর্বসূরিকে বিদায় জানিয়েছেন টুইটারে- “শুধুই অশ্রু”, আর কিছু নয়।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV