থ্যাঙ্কসগীভিং ডে-তে নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট’র সেবামূলক কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : থ্যাঙ্কসগীভিং ডে’র চেতনায় নিউইয়র্কের বাফেলোতে কন্স্যুলার সার্ভিস দেয় নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেট। ছুটির দিনটিকে প্রবাসীদের সেবায় কাজে লাগাতে পৌণে চারশত মাইল পথ মাড়িয়ে নিউইয়র্ক সিটি থেকে কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ছুটে যান বাফেলোতে। কানাডা সন্নিকটে এবং বিশ্বখ্যাত নায়েগ্রা ফল্স এলাকায় বাংলাদেশীদের নতুন বসতি গড়ে উঠেছে এই বাফেলোতে। বর্তমানে হাজার দশেক প্রবাসী সেখানে বাস করছেন অত্যন্ত কমদামে বাড়ি ক্রয়ের মাধ্যমে। পাসপোর্ট নবায়ন, এনভিআর, পাওয়ার অব এ্যাটর্নী প্রদানসহ বহুবিধ সার্ভিস প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছানোর জন্যে মাঝেমধ্যেই কন্সাল জেনারেলকে ভ্রাম্যমান কন্স্যুলার ক্যাম্প করতে হচ্ছে দূরবর্তী স্থানে। তবে এর আগে কখনোই থ্যাঙ্কসগীভিং ডে’র মত ফেডারেল হলিডে-তে ভ্রাম্যমান ক্যাম্প অনুষ্ঠানের তথ্য জানা যায়নি। কারণ এ দিনটিকে সকলেই প্রিয়জনদের সান্নিধ্যে টার্কি ভোজের মাধ্যমে অতিবাহিত করতে অভ্যস্ত। কন্সাল জেনারেল এ প্রসঙ্গে বলেন, প্রবাসীদের সান্নিধ্যে সেবা প্রদানের মধ্যেও ভিন্ন একটি তৃপ্তিবোধ করছি। থ্যাঙ্কসগীভিং ডে’র চেতনায় আমি এ কাজে খুবই আনন্দ পাচ্ছি। উল্লেখ্য, এ কন্স্যুলার সার্ভিসে প্রথমদিনই ২৫০ জনকে সেবা দেয়া হয়। কাইন্সেলর চৌধুরী পারভিন এবং ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন ছিলেন কন্সাল জেনারেলের সাথে। এ ক্যাম্প পরিচালনায় সহায়তা দেন বাফেলো সোসাইটির কর্মকর্তারা। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests