দক্ষিণ- দক্ষিণ দেশগুলোতে চাষাবাদের মাধ্যমে খাদ্যের অপ্রতুলতা দূর করে উৎপাদনশীলতা এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক উৎপাদনশীলতা বৃদ্ধি করতে বাংলাদেশের দক্ষ ও পরিশ্রমী কৃষকদের ধার দিতে বাংলাদেশ প্রস্তুত-ড. মোমেন
শারকে চামান খান: “দক্ষিণ- দক্ষিণ দেশগুলোতে চাষাবাদের মাধ্যমে খাদ্যের অপ্রতুলতা দূর করে উৎপাদনশীলতা এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক উৎপাদনশীলতা বৃদ্ধি করতে বাংলাদেশের দক্ষ ও পরিশ্রমী কৃষকদের ধার দিতে বাংলাদেশ প্রস্তুত।” সম্প্রতি হংকংয়ে সাউথ–সাউথ নিউজ (South-South News) এর এশিয়া প্যাসিফিক সদর দপ্তরের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন একথা বলেন।
তিনি বলেন, “নারীর মতায়নে ক্ষুদ্র ঋণ, উপানুষ্ঠানিক শিক্ষা, দুর্যোগ মোকাবেলার কৌশল, ইলেকট্রোনিক ডিজিটাল ভোটার কার্ড বা জাতীয় পরিচয় পত্র প্রণয়ন কিংবা এনজিও ভিত্তিক উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতা, অন্যান্য দক্ষিণ-দক্ষিণ দেশগুলোর উন্নয়নে কাজে লাগানো যেতে পারে“।এপ্রসঙ্গে তিনি বলেন বিশ্ব যখন অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ, খাদ্য নিরাপত্তাহীনতা, খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তুর সংখ্যা বৃদ্ধি এবং বেকারত্বের অভিশাপের ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে তখন এসব সমস্যা মোকাবেলায় শুধু দণি–দণি সহযোগিতাই যথেষ্ঠ নয়, এর সাথে সাথে উত্তর–দক্ষিণ এবং ত্রিভুজ সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এসকল সমস্যা মোকাবেলা করতে হবে।
২১টি দেশের স্থায়ী প্রতিনিধিসহ স্থানীয় মন্ত্রী, উপ–মন্ত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাছাড়া জাতিসংঘের উর্ধ্বতন কর্মকর্তারা এর আয়োজন করেন। South-South News এর CEO Ambassador Francis Lorenzo of Dominican Republic and South-South Cooperation এর বর্তমান প্রেসিডেন্ট সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী প্রতিনিধিও বক্তব্য রাখেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি