দর্শকদের সাথে সংঘর্ষে জড়ালেন ম্যারাডোনা

আগের মতই আছেন ডিয়েগো মারাদোনা। বিতর্কের সাথে যেন তার নিত্য বসবাস। এবার প্রতিপক্ষের দর্শকদের সাথে সংঘর্ষে জড়ালেন এই কিংবদন্তি খেলোয়াড়। তবে এবার তার অবস্থানকে নৈতিক দৃষ্টিকোণ থেকে সমর্থনই করা যায়। গত বৃহস্পতিবার আল শাহবাবের কাছে তার দল আল ওয়াসেল হেরে যায়। এই হারের পর এমনিতেই মেজাজ ভালো থাকার কথা নয় আল ওয়াসেল কোচের। উপরন্তু প্রতিপক্ষের দর্শকরা আল ওয়াসেলের খেলোয়াড়দের স্ত্রী ও বান্ধবিদের উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেন। এতেই আর নিজেকে ধরে রাখতে পারেননি মারাডোনা। ক্ষিপ্ত হয়ে দর্শকদের দিকে এগিয়ে যাওয়া মারাদোনাকে অবশেষে নিরাপত্তাকর্মীরা সংযত করেন। মহিলাদের নিয়ে কটু ও বাজে মন্তব্য করার কারণে তিনি আল শাহবাবের দর্শকদের ‘কাপুরুষ’ বলে আখ্যায়িত করেন। পরে স্টেডিয়াম থেকে নিরাপত্তাকর্মীদের প্রহরায় অক্ষত অবস্থায় মহিলাদের বের করে আনা হয়। গত মেতে আল ওয়াসেলে আসার পর থেকে নিয়ে তিনি বেশকবার খবরের শিরোনাম হয়েছেন। দুই বছরের চুক্তিতে সংযুক্ত আরব আমীরাতে এসে তিনি ইতিমধ্যেই প্রতিপক্ষের কোচ ও স্টাফদের সাথে সংঘর্ষে জড়িয়েছেন। তার দলের গোলরক্ষক প্রতিপক্ষের কোচকে ফেলে দেওয়ায় ১৭ ম্যাচের জন্য বহিস্কার হয়েছেন। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes