৪ঠা জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে দর্শনার্থীদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে ‘স্ট্যাচু অব লিবার্টি’
ডেস্ক: সুপারস্টর্ম স্যান্ডি আছড়ে পড়ার বেশ কয়েক মাস পর দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের গর্ব নিউ ইয়র্কে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টি। নিউ ইয়র্ক হারবারে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টির ছোট্ট দ্বীপটি জলমগ্ন ছিল এতোদিন। আবার হারানো তার সৌন্দর্য ফিরে পেয়েছে লিবার্টি আইল্যান্ড। আগামী ৪ঠা জুলাই অর্থাৎ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে পুনরায় খুলে দেয়া হবে বিশেষ এ স্থাপনাটি। যারা আগেই টিকেট সংগ্রহ করেছেন, তারা স্ট্যাচুর মুকুটে বসে ছোট্ট দ্বীপটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। স্ট্যাচু অব লিবার্টির ১২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঠিক একদিন পরই প্রলয়ঙ্করী হারিকেন স্যান্ডি আঘাত হানে। তছনছ হয়ে যায় যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। লিবার্টি আইল্যান্ডের অনেকটাই তলিয়ে যায় পানিতে। শুধু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ‘লেডি লিবার্টি’ নিজেই রক্ষা পেয়েছিলেন। কিন্তু তার চারপাশটা ছিল জলমগ্ন। ফলে সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে বেড়াতে যাওয়া পর্যটক এবং স্থানীয় দর্শণার্থীরাও আর দেখা পাচ্ছিলেন না লেডি লিবার্টির। লিবার্টি আইল্যান্ডের বেশ কিছু রেলিং ভেঙে গিয়েছিল। দ্বীপের ডক, সুসজ্জিতভাবে ছড়ানো পাথর ও ভবনগুলো নিমজ্জিত হয়েছিল। বয়লার, স্যুয়েজ পাম্প ও বিদ্যুৎ ব্যবস্থা একেবারে অকার্যকর হয়ে পড়েছিল। গত কয়েক মাসের নিরলস পরিশ্রমে আবার স্ট্যাচু অব লিবার্টি তার হারানো মর্যাদা ফিরে পেয়েছে।মানবজমিনসর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের