Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

দল হারলে স্বাস্থ্যের ক্ষতি

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: September 3, 2013 | 1:21 AM

খেলার মাঠে কিংবা টেলিভিশনের পর্দায় প্রিয় দলের হার দেখতে কারোই ভালো লাগে না। কেউ কেউ আবার নিজের দলের হারে ভীষণভাবে মুষড়েও পড়েন। তবে মানসিক এই আবেগ বা মানসিক চাপের পাশাপাশি হেরে যাওয়া কোনো দলকে সমর্থন করা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে এবার নতুন করে সে কথাটিই জানিয়েছেন ফরাসি এক গবেষক। মূলত ফ্রান্স ফুটবল দলের একদল সমর্থকের আচরণ ও মনোভাব এবং দল হেরে যাওয়ার পর তাদের কর্মকাণ্ড নিয়ে বিশ্লেষণের ভিত্তিতেই চমকপ্রদ এই গবেষণার ফল জানিয়েছেন অধ্যাপক পিয়ের শ্যঁদো। ইনসিড বিজনেস স্কুলের এই গবেষক তার এই গবেষণার জন্য সবমিলিয়ে ৭২৬ জন দর্শক ও সমর্থকের আচরণ পর্যবেক্ষণ করেন এবং তাদের কাছ থেকে নানা ধরনের তথ্য ও উপাত্ত সংগ্রহ করেন। শ্যঁদো তার গবেষণায় দল হারার সাথে মানুষের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে শরীরবৃত্তীয় কোনো ব্যাখ্যায় যাননি। তবে তিনি দেখিয়েছেন কী করে হেরে যাওয়া দলের সমর্থকরা মানসকিভাবে ভেঙে পড়ার কারণে তাদের খাদ্যাভ্যাসের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং শরীরিক পরোক্ষ ক্ষতির দিকে ঠেলে দেন। সাইকোলজিক্যাল সায়েন্স নামের একটি সাময়িকীতে প্রকাশিত এই গবেষণা নিবন্ধে শ্যঁদো দাবি করেন, প্রিয় কোনো দল হেরে যাওয়ার পর দলটির সমর্থকরা সাধারণত অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়াতে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় বিমর্ষ হয়ে পড়া সমর্থকরা পিত্জা, কেক ও কুকিজের মতো অধিক ক্যালরিযুক্ত খাবারগুলো তুলনামূলক বেশি গ্রহণ করেন। আর এ কারণে তাদের রক্তচাপ, হূদযন্ত্রের সুস্থতা এবং শরীরের স্বাভাবিক কর্মকাণ্ডের ওপরও প্রভাব পড়ে। এ ছাড়া এ ধরনের শারীরিক ঝুঁকির পাশাপাশি মানসিক চাপ বা মন খারাপের প্রভাব হেরে যাওয়া দলের সমর্থকদেরকে আরও বাজে দিকে ঠেলে দেয়।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV