দশ বছরে প্রবাসীদের ১৫৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার প্রেরণ বাংলাদেশে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত গত দশ বছরে মোট ১৫৩ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। এ সময় ৬৬ লাখ ৩৩ হাজার ২৫৪ জন প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছে বলে মন্ত্রী জানান। আজ জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
বিএনপির সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী ইমরান আহমদ আরো জানান, বর্তমানে ১৭৩টি দেশে কর্মী প্রেরণ করা হয়। এরমধ্যে ২০১৯ সালে সউদী আরবে ৩ লাখ ৯৯ হাজার, ওমানে ৭২ হাজার ৬৫৪ জন, কাতারে ৫০ হাজার ২৯২ জন, কুয়েতে ১২ হাজার ২৯৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৩ হাজার ৩১৮ জন এবং বাহরাইনে ১৩৩ জন কর্মী প্রেরণ করা হয়।
সরকারি দলের সদস্য হাজী মো: সেলিমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী ইমরান আহমদ জানান, গত ৮ বছরে ৫১ লাখ ৯৯ হাজার ২১২ জন বিদেশ গিয়ে কর্মসংস্থান লাভ করেছে।
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী