Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

দশ হাজার লাল গোলাপে পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে স্মরণ করল ভক্তরা

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: June 26, 2012 | 4:47 PM

সমাধিসৌধে হাজার হাজার লাল গোলাপ ছড়িয়ে সোমবার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ভক্তরা স্মরণ করল পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে। অতিরিক্ত বেদনানাশক ওষুধ সেবনের কারণে জ্যাকসন ২০০৯ সালের ২৫ জুন মারা যান। নিষেধ থাকার কারণে লস অ্যাঞ্জেলেসের গ্লেনডেলের ফরেস্ট লন সিমিট্রিতে সমাহিত জ্যাকসনের সমাধিতে পৌঁছাতে না পেরে ভক্তরা এর কাছাকাছি জানালার কাছে প্রিয় শিল্পীর প্রিয় ফুল লাল গোলাপ ও বিভিন্ন কিছু লেখা কাগজের টুকরো রেখে দেয়। এদিকে ‘ড্যাড, তুমি চিরতরে আমার হৃদয়ে রয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি’—এই ছিল বাবাকে স্মরণ করে জ্যাকসনকন্যা প্যারিসের (১৪) টুইটারবার্তা। এছাড়া টুইটারে আরও বার্তা দিয়েছেন জ্যাকসনের ভাই র্যান্ডি জ্যাকসনসহ অনেক ভক্ত। যিনি শেষ মুহূর্তে জ্যাকসনের চিকিত্সা করছিলেন, তিনি ডা. কনরাড মারে। অতিরিক্ত বেদনানাশক ওষুধ সেবনের পরামর্শ দেয়ার অপরাধে নভেম্বরে কনরাডকে ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। এএফপি/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ