দাঁতের সমস্যা থেকে মাথা ব্যথা
আক্কেল দাঁতের বেয়াক্কেল অবস্থানের জন্য কখনো এটি বাঁকা হয়ে পাশের দাঁতের ওপর চাপ সৃষ্টি করে IIII
মাথাব্যথার কারণ শুধু মাথার মধ্যেই থাকে না। অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের কারণেও মাথাব্যথা হতে পারে। মুখের ভেতরের যেসব কারণে মাথাব্যথা হতে পারে, সেগুলোর মধ্যে মাড়ির প্রদাহ বা পেরিওডেন্টাল ডিজিজ, দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজের কারণে প্রদাহ, পালপাইটিস, আক্কেল দাঁতের অসমান অবস্থানের কারণে জটিলতা, বিভিন্ন ধরনের ক্ষত বা ঘা, আঘাতজনিত কারণে চোয়ালের বা দাঁতের ফ্রেকচার, বিভিন্ন ধরনের সিস্ট, টিউমার উল্লেখযোগ্য। আক্কেল দাঁতের বেয়াক্কেল অবস্থানের জন্য কখনো এটি বাঁকা হয়ে পাশের দাঁতের ওপর চাপ সৃষ্টি করে, কখনো বা ওপরের দিকে বেরিয়ে আসতে না পেরে স্থানীয়ভাবে প্রদাহ সৃষ্টি করে। এ থেকে হতে পারে মাথাব্যথা। এ ছাড়া অসমান অবস্থানের কারণে পাশের দাঁতে দন্তক্ষয়জনিত প্রদাহ (পালপাইটিস) থেকেও মাথাব্যথা হতে পারে। ট্রাইজেমিনাল নিউরোলজিয়া একটি স্নায়ুর রোগ হিসেবেই চিহ্নিত, কিন্তু এ ক্ষেত্রেও কয়েক সেকেন্ড ধরে প্রচণ্ড মাথাব্যথা হতে পারে। মুখের নড়াচড়া যেমন খাবার চিবানো অথবা কথা বলার সময়ই এটি শুরু হয়। দীর্ঘদিন ধরে মাথাব্যথা নিয়ে চিকিৎসকের কাছে ছোটাছুটি করছেন, এমনকি এমআরআই বা সিটিস্ক্যান পর্যন্ত করা হয়েছে, আর ক্রমাগত ব্যথার ওষুধ খেয়ে চলেছেন কিন্তু হয়তো সামান্য একটা আক্কেল দাঁত বা মাড়ির সমস্যা যে এর জন্য দায়ী, তা কিছুতেই নির্ণয় হচ্ছে না—এমন রোগীর সংখ্যা কম নয়। তাই মাথাব্যথার কারণ বের করতে একজন রোগীর সম্পূর্ণ ইতিহাস যেমন জানা জরুরি, তেমনি মুখের ভেতরকার সব দাঁতের সুস্থতা ও মাড়ির অবস্থা পরীক্ষা করাটাও জরুরি। প্রথম আলো/
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests