Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

দাম্পত্য জীবন দৃঢ় করবেন যেভাবে…

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: September 20, 2014 | 8:23 AM

দাম্পত্য জীবনে কলহ এবং বিচ্ছেদ হওয়ার ঘটনা আমাদের চারপাশে অহরহ ঘটছে। খুনখারাবির ঘটনাও নেহাত কম নয়। সেলিব্রেটি থেকে রাজা-বাদশাদের মধ্যেও হরহামেশা হচ্ছে ছাড়াছাড়ি। দিন দিন এ ঘটনা যেন বেড়েই চলছে। সম্প্রতি আমেরিকান লেখক ডানা অ্যাডাম সাপিরো তার নতুন প্রকাশিত বই ‘ইউ ক্যান বি রাইট (ইউ ক্যান বি ম্যারিড)’- এ দাম্পত্য জীবন স্থায়ী করার ব্যাপারে কয়েকটি পরামর্শ দিয়েছেন।

বইটি বহুসংখ্যক ডিভোর্সড দম্পতির সাক্ষাৎকারের উপর ভিত্তি করে লেখা হয়েছে। এদের মধ্যে অনেকেই বলেছেন, যারা বিয়ে করেন তাদের ‘কিভাবে একসাথে থাকতে হবে এ সম্পর্কে শিক্ষা নেয়ার চেয়ে কিভাবে তার সঙ্গী অথবা সঙ্গিনীর সাথে সুন্দরভাবে প্রতিযোগিতা করে টিকে থাকা যায় সে সম্পর্কে জ্ঞান প্রশিক্ষণ নেয়াই উত্তম।’

এ বইয়ে তিনি বলেছেন, আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে বাইরে কোথাও দাওয়াত খেতে যাবেন তখন সেখানে গিয়ে পাশাপাশি বসবেন না। দুইজন আলাদা জায়গায় বসবেন। কারণ এক জায়গায় বসলে বাসায় ফিরে একে অপরের কাছে বলার মত কোনও গল্প থাকে না।

আবার অনেকেই বলেছেন, দম্পতিদের উচিৎ রোমান্টিকভাবে কিছু সময় ব্যয় করা। কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলায় জড়াতে তারা একেবারেই না করেছেন। তবে বিছানায় বিনোদনের ক্ষেত্রে যাতে কারও ঘাটতি না থাকে সে বিষয়ে তারা সতর্ক করে দিয়েছেন। অর্থাৎ দুইজনকেই এক্ষেত্রে সমান এগিয়ে থাকতে হবে।বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ