Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

দাম্পত্য জীবন সম্পর্কে মুখ খুললেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি কাম রাজনীতিক ইমরান খান

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: November 28, 2011 | 12:43 AM

ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি কাম রাজনীতিক ইমরান খান তার লেখা এক নতুন বইয়ে সাবেক স্ত্রী জেমিমার সঙ্গে বিচ্ছেদের সময়কালকে তার জীবনের সবচেয়ে কঠিনতম মুহূর্ত বলে অভিহিত করেছেন। এই প্রথম তিনি ব্যক্তিগত জীবন সম্পর্কে জনসম্মুখে মুখ খুললেন। তিনি বলেন, জেমিমার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আমি জীবনে প্রথম উপলব্ধি করেছিলাম মানুষ কিভাবে বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলে। তার আত্মজীবনী ‘পাকিস্তান : অ্যা পারসোনাল হিস্টোরি’তে তার দাম্পত্য জীবনের নানাদিক বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমি রাজনীতি ও দাম্পত্য জীবনকে একসঙ্গে চালাতে ব্যর্থ হয়েছিলাম। এর প্রভাব আমার সন্তানদের ওপরও পড়েছিল। তবে আমি যে কোন কিছুর চেয়ে আমার সন্তানদের বেশি ভালবাসি। বইটিতে জেমিমার সঙ্গে বর্তমানে কোনরকম তিক্ততা নেই উল্লেখ করে তিনি বলেন, তার সন্তানরা লন্ডনে থাকে এবং স্কুল ছুটির সময়ে তাকে দেখতে পাকিস্তানে আসে। তিনিও তাদের দেখতে লন্ডনে যান। সে সময় তিনি তার শাশুড়ি এনাবেল গোল্ড স্মিথের সঙ্গে থাকেন বলে উল্লেখ করেন।
সম্পদের হিসাব দেবেন
পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খান জনসমক্ষে তার সম্পদের হিসাব প্রকাশ করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার এক জনসভায় ইমরান খান তার সম্পদের হিসাব দেয়ার পাশাপাশি আয় ও আয়করের খতিয়ানও প্রকাশ করবেন বলে পাকিস্তানি সংবাদপত্র দ্য ডন জানায়। ইমরান জানান, তিনি পাকিস্তানের রাজনীতিতে এ ধারা প্রচলন করতে চান। তিনি বলেন, ‘আমি এক সপ্তাহের মধ্যেই আমার সম্পদের হিসাব সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরব।’ তিনি আরও বলেন, দেশের সব রাজনীতিকেরই উচিত এই উদাহরণ অনুসরণ করা। কেননা, একটি দেশের জনগণের সম্পদের যথাযথ তথ্য সংরক্ষিত না থাকলে এবং কর না দিলে এর উন্নয়ন সম্ভব হবে না। পিটিআই প্রধান ইমরান বলেন, যদি তিনি সরকার গঠন করতে সক্ষম হন তবে তিনি কখনোই বিদেশী ঋণ বা অনুদান গ্রহণ করবেন না। তিনি চেষ্টা করবেন দেশজ সম্পদ ব্যবহার করে স্বনির্ভর হতে। ইমরান ঘোষণা দেন, তার দল থেকে মনোনয়ন নিতে হলে প্রার্থীকে অবশ্যই তাদের সম্পদের হিসাব পার্টির কাছে দাখিল করতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কে পাকিস্তানের অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইমরান বলেন, গত তিন বছর ধরেই তিনি জঙ্গিবাদ সমস্যা সমাধানে তালেবানের সঙ্গে সমঝোতা করার জন্য অনুরোধ জানিয়ে আসছেন। তিনি বলেন, আমেরিকাও উপলব্ধি করতে পেরেছে, সেনা অভিযান চালিয়ে জঙ্গিবাদ নিশ্চিহ্ন করা সম্ভব নয়, তালেবানের সঙ্গে সমঝোতাই এ থেকে উত্তরণের পথ। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV