Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

‘দিন শেষ, এবার পাততাড়ি গুটান’- বারাক ওবামাকে রিপাবলিকান পার্টির মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: April 17, 2012 | 11:04 PM

বারাক ওবামা      মিট রমনিবারাক ওবামা      মিট রমনি I

মার্কিন রিপাবলিকান পার্টির মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি (৬৫) প্রেসিডেন্ট বারাক ওবামাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। গতকাল মঙ্গলবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী নির্বাচনে নিজের বিজয় সম্পর্কে আত্মবিশ্বাসী রমনি ওবামাকে এ পরামর্শ দেন। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামার প্রতি রমনির বার্তা ছিল, ‘দিন শেষ, এবার পাততাড়ি গুটান। আমি শুধু তাঁকে এটুকুই বলতে চাই।’ সাক্ষাৎকারে রিপাবলিকান প্রার্থী আরও বলেন, ‘অবশ্যই আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গির ব্যাপক পার্থক্য রয়েছে। আমি নিশ্চিত, প্রেসিডেন্ট আরও চার বছর ক্ষমতায় থাকতে চান। কিন্তু ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে তাঁর চার বছর মোটেই ভালো কাটেনি।’ রমনি বলেন, ‘ওবামার গৃহীত নীতি মার্কিন জনগণের কোনো সাহায্যে আসেনি। এসব নীতি আমাদের জনগণকে চাকরি পেতে সাহায্য করেনি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটায়নি। উল্টো দেশকে কোটি কোটি ডলার ঋণে জর্জরিত করেছে। ওবামা দেশকে ভুল পথে পরিচালিত করেছেন। এখন সময় এসেছে, সেখান থেকে ফিরে মার্কিন নীতিকে স্বাধীন ও মর্যাদাপূর্ণ একটি অবস্থায় নিয়ে যাওয়া।’ সাক্ষাৎকারে রিপাবলিকান প্রার্থীর পাশে তাঁর স্ত্রী অ্যান রমনিও ছিলেন। তিনিও ওবামার উদ্দেশে বলেন, ‘আমারও মনে হয়, রমনিই নির্বাচিত হবে। এবার আমাদের পালা।’ এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পরিচালিত জরিপে দেখা গেছে, জনপ্রিয়তার দৌড়ে ওবামা ও রমনির মধ্যকার ব্যবধান ক্রমেই কমছে। এক মাস আগেও জনপ্রিয়তার দৌড়ে ওবামা রিপাবলিকান প্রার্থীর চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে ছিলেন। এখন দুজনের মধ্যে ব্যবধান মাত্র চার পয়েন্ট। গত সোমবার প্রকাশিত রয়টার্স ও ইপসোসের এক যৌথ জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। ১২ থেকে ১৫ এপ্রিল টেলিফোনে পরিচালিত ওই জরিপে ৪৭ শতাংশ ভোটার ওবামার প্রতি ও ৪৩ শতাংশ রমনির প্রতি সমর্থন জানিয়েছে। গত ৮ থেকে ১১ মার্চ একই প্রতিষ্ঠানের চালানো জরিপে ওবামার পক্ষে সমর্থন ছিল ৫২ ও রমনির প্রতি ৪১ শতাংশের। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। কর্মসংস্থান ও অর্থনীতির খারাপ পরিস্থিতি নির্বাচনে ওবামার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। জরিপ পরিচালনাকারী ক্রিস জ্যাকসন মনে করেন, এ ইস্যুতে ওবামা বেকায়দায়। আর এ ইস্যুই নির্বাচন জমিয়ে তুলবে। পিটিআই।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV