দীর্ঘজীবী হওয়ার মূলমন্ত্র
অনলাইন ডেস্ক : দীর্ঘজীবী হতে চান? প্রাণ খুলে মানুষের সেবায় আত্মনিয়োগ করুন। এতে আপনার আয়ু বেড়ে যাবে। যুক্তরাজ্যের গবেষকেরা সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। টাইম অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইংল্যান্ডের গবেষকদের ভাষ্য, যাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্তকে খাদ্য দেন, পীড়িতের সেবায় সময় দেন, তাঁরা মানসিক ও শারীরিকভাবে উপকৃত হন। আত্মকেন্দ্রিক স্বভাবের বদলে পরোপকার মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে।
গবেষকেরা দাবি করেন, যাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন, তাঁদের কম বয়সে মৃত্যুহার স্বেচ্ছাসেবকের কাজ না করা ব্যক্তিদের তুলনায় ২২ শতাংশ পর্যন্ত কম হতে পারে।
বিএমসি পাবলিক হেলথ সাময়িকীতে প্রকাশিত পর্যালোচনায় গবেষকেরা ৪০টি গবেষণার তথ্য-উপাত্ত ঘেঁটে পরোপকারের সুফল সম্পর্কে জানিয়েছেন। তাঁরা বলেন, পরোপকার মানুষকে বিষণ্নতা থেকে মুক্তি দিয়ে জীবনের ভালো দিকগুলো সম্পর্কে সচেতন হতে সহায়তা করে।
গবেষক সুজান রিচার্ডস এ প্রসঙ্গে বলেন, স্বেচ্ছাসেবকদের ক্ষেত্রে মানসিকের পাশাপাশি শারীরিক উন্নতির বিষয়টিও লক্ষণীয়।
গবেষকেরা জানান, মানুষের উপকার করে যেতে পারলেই কেবল এই সুফল পাওয়া সম্ভব। প্রতিনিয়ত অন্যের উপকারের কথা ভেবে কাজ করে যেতে পারলে মানসিক শান্তির পাশাপাশি সামাজিকতা ও বন্ধুত্ব বাড়ে, যাতে একাকিত্ব থেকে মুক্তি মেলে। গবেষকেরা জানান, এ বিষয়টি নিয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। এতে মানুষের আয়ু বৃদ্ধির সঙ্গে পরোপকারের সম্পর্ক বিস্তারিত জানা যাবে।প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী