দীর্ঘায়ু লাভের উপায়
দীর্ঘ ৫ বছর মেয়াদী গবেষণায় ৫২ থেকে ৫৭ বছর পর্যন্ত বয়সী ৩ হাজার ৮ শ’ লোকের ওপর জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। এই দীর্ঘ মেয়াদী ব্রিটিশ এজিং স্ট্যাডিতে গবেষণায় অন্তর্ভুক্ত নাগরিকদের সুখ ও উদ্বেগ সংক্রান্ত নানা প্রশ্ন স্থান পায়। বিজ্ঞানীরা দেখতে পান যারা সুখী তাদের মৃত্যু ঝুঁকি শতকরা ৩৫ ভাগ কম যারা অপেক্ষাকৃত কম সুখী বা উদ্বেগের মধ্যে দিয়ে চলতে হয় তাদের অপেক্ষা। এখানে বিশেষজ্ঞগণ পরিবারের সুখকেই বেশি প্রাধান্য দিয়েছেন।
মনোবিজ্ঞানী স্টেপটো আরও মনে করেন তার এই নতুন গবেষণা মধ্যবয়স্ক লোকদের সুখী জীবনযাপনে উদ্বুদ্ধ করবে এবং তারা পরিবার ও কর্মক্ষেত্রে শান্তিময় থাকতে চেষ্টা করবেন। তিনি আরও উল্লে¬খ করেন অনেকে হয়তবা প্রশ্ন করতে পারেন সুখের সঙ্গে দীর্ঘ জীবনের আবার কি সম্পর্ক থাকতে পারে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যারা কম দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এবং সদা সুখী থাকতে চান তাদের ক্ষতিকর স্ট্রেস হরমোন কম নিঃসৃত হয়। তিনি উল্লে¬খ করেন এমনটি ভাববার যথেষ্ট যুক্তি রয়েছে যে, সুখী জীবনের সঙ্গে দীর্ঘ জীবনের কোন বায়োলজিক্যাল প্রসেসের সম্পর্ক রয়েছে। তিনি আরও উল্লে¬খ করেন মানুষ যে মুহূর্তে অধিক সুখী থাকে এবং সুন্দর অনুভূতিগুলো জাগ্রত হয় তখন কর্টিসোল নামের স্ট্রেস হরমোন কম নিঃসৃত হয়। আর এই হরমোন নিয়ন্ত্রণে রাখা গেলে দীর্ঘায়ু লাভ করা যায়। এটাই গবেষণার প্রধান উপাত্ত।
শুধু পারিবারিক সুখই নয়, আপনি যদি অফিসের বস হন আর যদি সারাক্ষণ অধীনস্তদের সঙ্গে তিক্ততাপূর্ণ আচরণ করেন তাহলেও আপনার স্ট্রেস হরমোন বেড়ে যেতে পারে যা দীর্ঘায়ু লাভের অন্তরায় হতে পারে। আপনিও স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। তাই শুধু পরিবারের সুখ নয়, সমাজের সর্বক্ষেত্রে সুখী হতে চেষ্টা করুন।ইত্তেফাক
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী