Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

দীর্ঘ সময় উড়তে সক্ষম ড্রোন উদ্বোধন করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: May 14, 2013 | 2:47 PM

মার্কিন নৌবাহিনী জ্বালানি-কোষ চালিত একটি ড্রোনের উদ্বোধন করেছে এবং একনাগাড়ে ৪৮ ঘণ্টার বেশি আকাশে উড়ে এ ড্রোনটি তার আগের রেকর্ডকে ভেঙে দিয়েছে। আয়ন টাইগার নামের এ ড্রোনটি তৈরি করেছেন ইউএস নেভি রিসার্চ ল্যাবরেটরির গবেষকরা। আয়ন টাইগার গত মাসের ১৬ থেকে ১৮ তারিখ পর্যন্ত একনাগাড়ে ৪৮ ঘণ্টা ১ মিনিট আকাশে উড়েছে। ড্রোনটি জ্বালানির উত্স হিসেবে ব্যবহার করেছে তরল হাইড্রোজেন জ্বালানি। আয়ন টাইগারে বসানো নতুন অতিশীতল জ্বালানি-আধারে তরল হাইড্রোজেন রাখা হয়েছে এবং সেখান থেকে প্রয়োজন মতো জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। একই ড্রোন ২০০৯ সালে একনাগাড়ে ২৬ ঘণ্টা ২ মিনিট আকাশে উড়তে সক্ষম হয়েছিল। অবশ্য সে সময় জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহার করা হলেও তা গ্যাস আকারে রক্ষিত ছিল এবং প্রতি বর্গ ইঞ্চিতে (পিএসআই) এ গ্যাসের চাপ ছিল ৫০০০ হাজার পাউন্ড। চালকবিহীন ড্রোনকে দীর্ঘক্ষণ আকাশে ভাসিয়ে রাখা ড্রোন পরিচালনাকারীদের জন্য সত্যিকার অর্থে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে টহল ও গোয়েন্দা তত্পরতায় ব্যবহৃত ড্রোনের ক্ষেত্রে এটি গভীর সমস্যা হয়ে উঠেছে। অবশ্য প্রচলিত হাইড্রোজেন-জ্বালানি ব্যবহার করে ড্রোনকে দীর্ঘ সময় আকাশে ভাসিয়ে রাখা যায়। তবে এ ধরনের ড্রোন আকাশে ওড়ার সময় প্রচণ্ড শব্দ করে এবং তত কার্যকর নয়। তাই এ জাতীয় ড্রোন দিয়ে গোয়েন্দা তত্পরতা নির্ভরযোগ্যভাবে চালানো যায় না। আয়ন টাইগার এক্ষেত্রে বিদ্যুত্চালিত ইঞ্জিন ব্যবহার করেছে। আয়ন টাইগারের এ ইঞ্জিন তুলনামূলকভাবে আকারে ছোট এবং এতে শব্দও হয় অনেক কম। অন্যদিকে ব্যাটারিচালিত ড্রোন একনাগাড়ে কেবল সাত ঘণ্টা আকাশে উড়তে পারে। ওড়ার ক্ষেত্রে এ জাতীয় সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য আয়ন টাইগারে বিদ্যুত্ তৈরির কাজে ব্যবহার করা হয়েছে জ্বালানি-কোষ; ফলে ড্রোনের ওড়ার ক্ষমতা গেছে অনেক বেড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৫ সালের মধ্যে ড্রোনের ব্যবহার অনেক বাড়বে। আইন প্রয়োগকারী বাহিনীগুলো নজরদারি থেকে শুরু করে আলামত সংগ্রহ পর্যন্ত নানা কাজে ড্রোন ব্যবহার করবে। অবশ্য এভাবে ড্রোনের ব্যবহারে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা হুমকির মুখে পড়বে বলে এরই মধ্যে অনেক আইনজীবী ও নাগরিক অধিকার গোষ্ঠী মনে করছে।রয়টার্স/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV